অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি! রাহুল গান্ধীকে হাতির সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা অধীর চৌধুরীর

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন এমনটাই জানিয়েছেন, লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী। চিঠিতে অভিযোগের জবাব দেওয়াটা তাঁর অধিকারের মধ্যে পড়ে বলেও জানিয়েছেন তিনি।

অধিকার রয়েছে রাহুল গান্ধীর

অধিকার রয়েছে রাহুল গান্ধীর

অধীর চৌধুরী বলেছেন, রুল অনুযায়ী কারও বিরুদ্ধে যদি কোনও অভিযোগ ওঠে, তাহলে সংসদের ভিতরে নিজের অবস্থান স্পষ্ট করার অধিকার সদস্যদের রয়েছে। সেই মতো অধ্যক্ষের সঙ্গে দেখা করে রাহুল গান্ধী দাবি রেখেছিলেন, যাতে লোকসভায় আলোচনার সময় তাঁকে এব্যাপারে বলার সুযোগ দেওয়া হয়।

অধ্যক্ষের সঙ্গে কথা সন্তুষ্ট অধীর

অধ্যক্ষের সঙ্গে কথা সন্তুষ্ট অধীর

রাহুল গান্ধীর সঙ্গে অধ্যক্ষের যে কথা রয়েছে, তাতে সন্তুষ্ট লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি আরও বলেছেন, অধ্যক্ষ রাহুল গান্ধীকে বলেছেন, অধিবেশন চললে, এব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি। তবে অধিবেশন না চলায় এব্যাপারেও আর কোনও সুযোগও তৈরি হয়নি বলেছেন অধীর।

রেকর্ড তৈরি করেছেন মোদী

রেকর্ড তৈরি করেছেন মোদী

এদিন সংসদের অধিবেশন স্থগিত হওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন অধীর চৌধুরী। তিনি বলেছেন, সংসদের অভ্যন্তরে রেকর্ড করেছেন মোদী। অধিবেশন শুরু হওয়ার আধ মিনিটের মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে। এটা মোদী জমানার রেকর্ড বলে কটাক্ষ করেছেন তিনি।

মোদী সব ক্ষেত্রেই প্রথম

মোদী সব ক্ষেত্রেই প্রথম

অধীর চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব ক্ষেত্রেই প্রথম প্রথম বলে থাকেন। সংসদের অধিবেশন বন্ধের ক্ষেত্রেও তিনি প্রথম হয়ে গিয়েছে। অধীর অভিযোগ করে বলেন, শাসক পক্ষ অধিবেশন যাতে না চলে, তার ব্যবস্থা করছে। যা এখন আধ মিনিটে চলে গিয়েছে। তিনি কটাক্ষ করে বলেছেন, পরে হয়ত এই আধ মিনিটও লাগবে না। সংসদই থাকবে না দেশে, অনেক কিছুই হতে পারে। তবে যা হবে তা প্রথম হবে, বলেছেন তিনি।

বিজেপিকে নিশানা

বিজেপিকে নিশানা

সংসদের অভ্যন্তরে বিজেপিকে নিশানা করে অধীর চৌধুরী বলেছেন, এরা পিছন থেকে চিৎকার করে রাহুল গান্ধী পালিয়ে গিয়েছেন। তিনি সংসদে আসুন। আর কংগ্রেস বলে, মোদী সংসদে আসুন আর আদানিকে নিয়ে কথা বলুন। আর রাহুল গান্ধী সংসদে এলে প্রধানমন্ত্রী মোদী পালিয়ে যান বলেও মন্তব্য করেছেন অধীর।

 রাহুল গান্ধী হাতি

রাহুল গান্ধী হাতি

অধীর চৌধুরী রাহুল গান্ধীকে হাতির সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, যখন হাতি যখন কোথাও যায়, সেখানে উত্তেজনা তৈরি হয়। সেই রকমই রাহুল গান্ধী যখন সংসদে ঢোকেন, সেই সময় সেখানেও বিজেপির মধ্যে উত্তেজনা তৈরি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+