পদাতিক সৈন্যের ভূমিকা নেবেন তিনি, লোকসভায় কংগ্রেসের ব্যাটন নিয়ে বললেন অধীর

লোকসভায় কংগ্রেসের দলনেতা মনোনীত হয়েছেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তারপরই প্রথম প্রতিক্রিয়া অধীর চৌধুরী জানালেন, আমি হলাম পদাতিক সৈনিক।

লোকসভায় কংগ্রেসের দলনেতা মনোনীত হয়েছেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তারপরই প্রথম প্রতিক্রিয়া অধীর চৌধুরী জানালেন, আমি হলাম পদাতিক সৈনিক। আর পদাতিক সৈন্যরা সবসময় সামনে থেকে লড়াই করে। আমিও তাই করব। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা দলের সৈনিক হিসেবে আমি পালন করব।

লোকসভায় কংগ্রেসের ব্যাটন, পদাতিক সৈন্য হলেন অধীর

অধীর চৌধুরী হলেন দ্বিতীয় বাঙালি, যিনি সংসদে দলনেতার দায়িত্ব সামলাবেন। এর আগে একমাত্র প্রণব মুখোপাধ্যায় কংগ্রেসের দলনেতা ছিলেন। কিন্তু প্রণববাবু যখন দলনেতা ছিলেন, তখন কংগ্রেস ক্ষমতায় ছিল। এবার অধীর চৌধুরী যখন কংগ্রেসের দলনেতা নির্বাচিত হলেন, তখন কংগ্রেস বিরোধী আসনে। তাই তাঁর কাছে এই দায়িত্ব বেশি চ্যালেঞ্জিং।

অধীর চৌধুরী পাঁচবারের সাংসদ। তিনি তাঁর একক দক্ষতায় প্রতিকূল পরিস্থিতিতেও কংগ্রেসের গড় ধরে রাখতে পেরেছেন। বহরমপুর থেকে তিনি জয়ী হয়েছেন। এদিন তাঁর পুরস্কার পেলেন অধীর চৌধুরী। কংগ্রেস হাইকম্যান্ড তথা দলের পার্লামেন্টারি কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী অধীর চৌধুরীকে লোকসভার গুরুদায়িত্ব দিয়ে এক ঢিলে অনেক পাখি মারলেন।

লোকসভায় কংগ্রেসের দলনেতা হয়ে অধীর চৌধুরী তৈরি এই চ্যালেঞ্জ নিতে। শক্তিশালী বিজেপির সমস্ত বাণ আটকাতে তিনিই নেতৃত্ব দেবেন কংগ্রেসকে। অধীর চৌধুরীকে লোকসভার দলনেতা করে একইসঙ্গে বাংলাকেও গুরুত্ব দিলেন সোনিয়া গান্ধী। আর অধীর চৌধুরী দলের দুর্দিনেও বুক চিতিয়ে লড়াই করে যে জয় তুলে এনেছেন, তাকেই কুর্নিশ জানালেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+