সংবিধানের প্রস্তাবনা থেকে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ বাদ! কেন্দ্রের বিরুদ্ধে বড় অভিযোগ অধীর চৌধুরীর
বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। এদিন তিনি বলেন, নতুন সংসদের উদ্বোধনী দিনে সংসদ সদস্যদের ভারতীয় সংবিধানের যে কপি দেওয়া হয়েছিল, তাতে ধর্মনিরপেক্ষ শব্দ পড়েছে। সেখানে নেই সমাজতান্ত্রিক শব্দটিও।
লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী অভিযোগ করেছেন সরকারের উদ্দেশ্য সন্দেহজনক। ক্ষমতাসীন দল অত্যন্ত চতুরতার সঙ্গে পদক্ষেপটি নিয়েছে বলেও মন্তব্য করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা।

লোকসভায় বিরোধী দলের নেতা অধীর চৌধুরী বলেছেন, ১৯ সেপ্টেম্বর সংবিধানের যে কপি সাংসদদের হাতে দেওয়া হয়েছে, যা নিয়ে সাংসদরা নতুন সংসদভবনে প্রবেশ করেছেন, তার প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ নেই।
তিনি বলেন, ১৯৭৬ সালে ৪২ তম সংবিধান সংশোধনের সময় এই শব্দগুলি অন্তর্ভুক্ত করা হয়। আর আজ যদি কেউ সংবিধান দেয় আর তাতে শব্দগুলি না থাকে, তাহলে তা উদ্বেগের বলেও মন্তব্য করেন অধীর চৌধুরী। ক্ষমতাসীন দলের উদ্দেশ্য সন্দেহজনক বলেও মন্তব্য করেছেন তিনি। এটা কৌশলে করা হয়েছে। তিনি বলেছেন, বিষয়টি উত্থাপনের চেষ্টা করেছিলেন, কিন্তু তার সুযোগ পাননি।
ইতিমধ্যেই পুরনো সংসদ ভবনকে সংসদ সদন নামকরণ করা হয়েছে। মঙ্গলবার সাংসদরা নতুন সংসদভবন কমপ্লেক্সে হওয়া অধিবেশনে যোগ দেন। নতুন সংসদ কমপ্লেক্সটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮ মে উদ্বোধন করেছিলেন।
উল্লেখ করা যেতে পারে নতুন সংসদ ভবনে যোগ দেওয়া সাংসদদের কিট দেওয়া হয়েছে। তা ভারতের সংবিধানের অনুলিপি ছাড়াও সংসদ ভবনের বৈশিষ্ট্যযুক্ত একটি স্মারক মুদ্রা এবং একটি ডাকটিকিট দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications