রবীন্দ্রনাথের কবিতা পাঠ করে অধীর বললেন, 'রাহুল গান্ধী ঠিক জায়গাতে টার্গেট করেছে'
লোকসভায় একেবারে রণঙ্গ দেহী ভূমিকাতে দেখা গেল অধীর চৌধুরীকে। একের পর এক বিজেপি সাংসদকে আক্রমণ তাঁর। এমনকি তা বলতে গিয়ে রবীন্দ্রনাথের কবিতাও তুলে আনবেন অধীর। ঠিক কী বললেন তিনি।
Adhir Ranjan Chowdhury: বিজেপিকে তীব্র আক্রমণ অধীররঞ্জন চৌধুরীর! আর তা বলতে গিয়েই কংগ্রেস সাংসদের দাবি, রাহুল গান্ধীর ভাষণের পর শাসকদলে রীতিমত তোলপাড় পড়ে গিয়েছে। শুধু তাই নয়, রাহুল গান্ধী ঠিক জায়গাতে নিশানা করেছে বলেও তোপ প্রদেশ সভাপতির।
লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা চলছে। আর এর মধ্যেই আদানি ইস্যু সামনে এসেছে। যা নিয়ে লাগাতার কেন্দ্রকে টার্গেট করছে বিরোধীরা। এই অবস্থায় গতকাল মঙ্গলবার সংসদে ভাষণ দেন রাহুল গান্ধী। আর সেই বক্তব্যকে তুলে ধরেই বিজেপিকে তোপ কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর।
Rahul Gandhi has hit the right spot & due to it, there is commotion in BJP. For the first time, a ruling party is advocating for an industrialist. We're not saying this on our own. It has come in Hindenburg report & we are raising the issue. What's wrong with that?: AR Chowdhury pic.twitter.com/yQCJ7KgYth
— ANI (@ANI) February 8, 2023

'শাসকদলকে একেবারে পাপ্পু বানিয়ে দিয়েছে'
প্রদেশ সভাপতির দাবি, রাহুল গান্ধী শাসকদলকে একেবারে পাপ্পু বানিয়ে দিয়েছে। যদি তা বলতেই কার্যত মেজাজ হারান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, কোনও সাংসদকে পাপ্পু এমন ভাবে বলা যায় না। না থেমেই সাংসদ বলেন, সোনিয়া পুত্রের বক্তব্যের পরেই রাহুল গান্ধী এবং বিজেপির বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র রাহুল গান্ধীকে কাউন্টার করতেই অধিবেশনে একাধিক ব্রিগেডিয়ারকে বসিয়েছে কেন্দ্রীয় সরকার। ঠিক জায়গাতে রাহুল টার্গেট করেছে বলেও মত অধীর চৌধুরীর।

চিন ইস্যুতে তোপ
এদিন বক্তব্যের শুরু থেকেই আক্রমণাত্বক ছিলেন অধীর চৌধুরী। লাদাখের অবস্থা এবং চিনে দাদাগিরি ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন তিনি। একই সঙ্গে তথ্য তুলে ধরে এই বিষয়ে মোদী সরকারকে আক্রমণ করেন প্রদেশ সভাপতি। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় রিজেজু বলেন, স্পর্শকাতর কথা বলা উচিৎ নয়। এমনকি এই বিষয়ে পালটা তথ্য দিতে থাকেন কেন্দ্রীয়মন্ত্রী। যদিও এই প্রসঙ্গে অধীর বলেন, লাদাখে ভারতীয় সেনাকে টহল থেকে বিরত রেখেছে। এমনকি ভারতে ঢুকে ভারতীয় এক বালককে চিন অপহরণ করে বলেও এদিন মন্তব্য করেন অধীর। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে একাধিক বাংলা উক্তি তুলে ধরেন তিনি। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্ত যেথা ভয় শূন্য কবিতায় পাঠ করেন।

নির্বাচনী ইস্যু করা হচ্ছে
অধীর রঞ্জন চৌধুরী তার বক্তৃতার শুরুতে 'রাষ্ট্রপতির পরিচয় উপজাতিদের মধ্যে সীমাবদ্ধ রাখার' বিষয়ে আপত্তি জানান। বলেন, রাষ্ট্রপতির জাত বা ধর্মের কথা কোনও ভাবে তোলা হয়নি। কিন্তু এবার ভারতজুড়ফে বিজেপি আধিবাসী মহিলাকে রাষ্ট্রপতি বানিয়েছে তা ঢাকঢোল সহকারে প্রচার করছে। বিষয়টিকে নির্বাচনী ইস্যু করা হচ্ছে বলেও অভিযোগ অধীর চৌধুরী। জাতি-ধর্ম ইস্যুতে চর্চা করা উচিৎ নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
A few days ago there was a meeting of DGs and IGs in Delhi in which police officers presented a research paper in which it was said that earlier we used to patrol 65 points in East Ladakh but now we are not able to do patrolling on 25 points: Congress MP AR Chowdhury pic.twitter.com/ZbbyqLQYTu
— ANI (@ANI) February 8, 2023












Click it and Unblock the Notifications