Jharkhand Election 2024: ঝাড়খণ্ডে কংগ্রেসকে সামাল দিতে ভরসা বাংলার নেতাই, গুরু দায়িত্ব পেলেন অধীর চৌধুরী

ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফায় হবে ভোট। খুব একটা ভাল অবস্থায় নেই কংগ্রেস। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডে দলকে পরিচালনার গুরু দায়িত্ব পড়ল বাংলার কংগ্রেস নেতা অধীর চৌধুরীর উপর।

বিজেপির মোকাবিলা করার অভিজ্ঞতার কারণেই অধীর চৌধুরীর উপরে ভরসা রেখেছে হাই কমান্ড। প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘদিন বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ছিলেন তিনি। একাধিক নির্বাচন কংগ্রেস পরিচালনা করেছে তাঁর নেতৃত্বে। এবং প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া কংগ্রেসকে অধীর চৌধুরী জিইয়ে রেখেছিলেন বাংলায়। দীর্ঘ কয়েক বছর সাংসদ পদে ছিলেন। এমনকী কংগ্রেসের প্রবল দুঃসময়ে লোকসভার দলনেতা হিসেবে কাজ করেছেন তিনি।

Jharkhand Election 2024

২০২৪-র লোকসভা ভোটে বাংলায় খুব একটা ভাল ফল করেনি কংগ্রেস। বহরমপুরও হাতছাড়া হয়েছে। বহরমপুরকে অধীরের গড় বলা হতো। গোটা রাজ্যে কংগ্রেস হারলেও বহরমপুরে কিন্তু ঠিক কংগ্রেসের গড় ধরে রাখতেন তিনি। কিন্তু ২০২৪-এ যাকে বলে অঘটন ঘটেছে। বহরমপুর কেন্দ্রে হারতে হয়েছে কংগ্রেসকে। অর্থাৎ অধীর চৌধুরী হেরেছেন তৃণমূল কংগ্রেসের কাছে।

দীর্ঘদিন ধরেই বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ছিলেন অধীর চৌধুরী। কিন্তু গত কয়েক বছরে বাংলার একাধিক কংগ্রেস নেতার সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। কৌস্তুভ বাগচি থেকে শুরু করে একাধিক কংগ্রেস নেতা অধীর চৌধুরীর একাধিক সিদ্ধান্তে আপত্তি জানিয়ে এসেছেন। কৌস্তুভ বাগচিতো কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তার পরেই কংগ্রেসের এই খারাপ ফলের জন্য অধীর চৌধুরীর সিদ্ধান্তকেই দায়ী করেছিলেন অনেকে।

তারপরেই বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। তাঁর জায়গায় বসানো হয় একেবারেই অচেনা মুখ শুভঙ্কর সরকারকে। অধীর চৌধুরী গুরুত্ব হারাচ্ছেন বলে অনেকেই মন্তব্য করেছিলেন। শেষে তাঁর উপরে ঝাড়খণ্ডের দায়িত্ব দিল হাইকমান্ড। প্রবীণ অভিজ্ঞ কংগ্রেস নেতার অভিজ্ঞতাকে ঝাড়খণ্ডে কাজে লাগাতে চাইছে হাইকমান্ড। বিজেপির মোকাবিলা করতে অধীরের রণকৌশলেই ভরসা করছেন খাড়গে-রাহুলরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+