ছবি : বিশ্ব ঘুড়ি উৎসবের ডানায় ভর করে রঙিন হবে নীল আকাশ
নয়াদিল্লি,মুম্বই,আহমেদাবাদ, ৯ জানুয়ারি : আকাশের নীল রং হারিয়ে যাবে। লাল-নীল-সবুজের মেলায় আকাশ লুকিয়ে পড়বে। আকাশে ডানা মেলবে বাঘ-পেঙ্গুইন,শিম্পাঞ্জীরা। বাদ যাবেন না সেলিব্রিটিরাও।
না কোনও কল্পনার জগৎ নয়। নয় কোনও বুজরকিও। আসলে গুজরাত সরকার ২৬তম বিশ্ব ঘুড়ি উৎসবের আয়োজন করেছে। রকমারি ঘুড়ির প্রতিযোগিতায় ভারতীয়দের পাশাপাশি ফ্রান্স,রাশিয়া,ইউক্রেন,মালয়শিয়া, ভিয়েতনাম থেকে ঘুড়িপ্রেমীরাও অংশ নেবেন।
দিল্লি,মুম্বই,আহমেদাবাদে ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে রঙিন এ উৎসব। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন পশু পাখীর আদলের ঘুড়ি তো থাকছেই। থাকছে নরেন্দ্র মোদী, করিনা কাপুর, অক্ষয় কুমারের ছবি আঁকা ঘুড়িও।
আহমেদাবাদের সবরমতী নদীর ধারে আগামী ১২ জানুয়ারি একটি থিমমঞ্চের উদ্বোধন করবেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ও পর্যটন মন্ত্রী সৌরভ পটেল।

হায়দ্রাবাদে
নানা রঙ ও আকারের ঘুড়ি সুসজ্জিত দোকানে

হায়দ্রাবাদে
মৎস্যকন্যা

হায়দ্রাবাদ
ঘুড়িতে নরেন্দ্র মোদী। আকাশে ওড়ার অপেক্ষায়

দিল্লি
ঘরজরাত সরকারের এই অনবদ্য প্রয়াসে অংশ গ্রহণ আট থেকে আশির

হায়দ্রাবাদ
আকাশে উড়বে মিকি মাউস

হায়দ্রাবাদ
বাঘের থাবা নীলাকাশে

দিল্লি
এই নিয়ে তৃতীয়বার দিল্লি মুম্বইয়ে এই উৎসব আয়োজিত হয়েছে

দিল্লি
ভারত ছাড়াও ফ্রান্স,রাশিয়া,ইউক্রেন,মালয়শিয়া, ভিয়েতনাম থেকে ঘুড়িপ্রেমীরাও অংশ নিয়েছেন












Click it and Unblock the Notifications