Adani Health City: স্বাস্থ্যক্ষেত্রে বিরাট ঘোষণা গৌতম আদানির, ৬ হাজার কোটিরও বেশি বিনিয়োগে বিশ্বমানের হাসপাতাল

Adani Health City: সেবাই সাধনা, সেবাই প্রার্থনা, সেবাই পরমাত্মা- এই নীতিই মেনে চলে আদানি গোষ্ঠী। আর এবার স্বাস্থ্যক্ষেত্রে সেই নিয়ম মেনেই বড় সিদ্ধান্ত নিলেন তারা। আদানি হেলথ সিটির ঘোষণা করেছে আদানি গোষ্ঠী। যা স্বাস্থ্যক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিতে চলেছে।

আদানি গোষ্ঠীর অলাভজনক স্বাস্থ্য পরিষেবা সংগঠনের তরফে আদানি হেলথ সিটি তৈরি করা হবে বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার গৌতম আদানি। আর এই লক্ষ্য পূরণে বিশ্বের সর্ববৃহৎ মার্কিন মায়ো ক্লিনিকের সঙ্গে হাত মিলিয়েছে তারা। প্রথম পর্যায়ে মুম্বই ও আহমেদাবাদে সুপার স্পেশালিটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে।

ADANI

১ হাজার শয্যাবিশিষ্ট ওই হাসপাতালগুলিতে আমজনতার সুচিকিৎসার বন্দোবস্ত করা হবে। যন্ত্রণাদায়ক রোগ থেকে রোগীদের সুশ্রুষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। তিনি আরও বলেন, বিশ্বমানের পরিষেবা প্রদান করতে আদানি পরিবার সম্পূর্ণ সহযোগিতা করবে। পাশাপাশি সঠিক চিকিৎসাবিজ্ঞানের শিক্ষা দিতেও গড়ে তোলা হবে মেডিক্যাল কলেজ।

মুম্বই ও আহমেদাবাদে দুটি হেলথ ক্যাম্পাস গড়ে তোলার জন্য আদানি পরিবারের তরফে ৬ হাজার কোটি টাকারও বেশি প্রদান করা হবে বলে জানিয়েছে সংস্থা। শহরের পাশাপাশি দেশের গ্রামাঞ্চলেও এধরনের বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা প্রদানের প্রয়াস চালানো হবে বলে জানান গৌতম আদানি।

প্রত্যেক আদানি হেলথ সিটিতে ১ হাজার শয্যার সুপার স্পেশালিটি রাখা হবে। এছাড়াও মেডিক্যাল কলেজগুলিতে স্নাতকে ১৫০ জন পড়ুয়া জন্য বন্দোবস্ত করা হয়েছে। ৮০ জন আবাসিক পড়ুয়া ও ৪০ জনের ফেলোশিপের ব্যবস্থা থাকবে। এছাড়াও ট্রানজিশনাল কেয়ার ফেসিলিটি ও রিহ্যাবেরও সুবিধা প্রদান করা হবে।

আমেরিকার মায়ো ক্লিনিক গ্লোবাল কনসাল্টিংয়ের সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে আদানি গোষ্ঠী। ডিজিটাল প্রযুক্তির সাহায্যে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে। পাশাপাশি প্রযুক্তিগত বিভিন্ন সাহায্যে বিশেষজ্ঞও রাখা হবে। উদ্যোগ সম্পর্কে জানাতে গিয়ে গৌতম আদানি বলেন, ২ বছর আগে তাঁর জন্মদিন উপলক্ষ্যে পরিবারের তরফে দেশের স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্যশিক্ষারর উন্নয়নে ৬০ কোটি টাকা প্রদানের অঙ্গীকার নেওয়া হয়েছিল।

দেশে এধরনের প্রজেক্ট এখনও অনেকের কাছেই স্বপ্ন। আর তারই বাস্তবায়ন করতে চলেছে আদানি গোষ্ঠী। দেশের কোণায় কোণায় বাসিন্দাদের বিশ্বমানের সুবিধা প্রদান করার অঙ্গীকার নিয়েই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। গুরুতর বিভিন্ন রোগের চিকিৎসার ব্যাপারে আশ্বস্ত করেছেন গৌতম আদানি। এই উদ্যোগের ফলে মেডিক্যাল ক্ষেত্রেও নতুন উদ্ভাবন হবে আগামিদিনে, আশ্বাস আদানির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+