Adani Group: আদানি গ্রুপের শেয়ারে আচমকা ধাক্কা! মার্কিন পদক্ষেপই কি বিনিয়োগকারীদের চিন্তার কারণ?
Adani Group: আদানি গ্রুপ শেয়ার মার্কেটে আজ আচমকাই ধাক্কা খেল। পরের দিকে কিছুটা পরিস্থিতি সামাল দেওয়া গেল লগ্নিকারীদের কপালে চিন্তার ভাঁজ। হিন্ডেনবার্গের রিসার্চ রিপোর্ট সামনে আসার পর এই কনগ্লোমারেট (conglomerate)-এর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ, এই কনগ্লোমারেটে বিনিয়োগকারীদের আদানি গ্রুপের তরফে কী কী তথ্য জানানো হয়েছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরই ধাক্কা শেয়ার মার্কেটে।

আদানি গ্রুপের কনগ্লোমারেটে লগ্নিকারীদের কাছে ইতিমধ্যেই তথ্য জানতে চেয়েছে নিউ ইয়র্কের ব্রুকলিনের ইউএস অ্যাটর্নির অফিস। এমনকী সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও কনগ্লোমারেটের বিরুদ্ধে একই ধরনের তদন্তের কাজ চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ।
এই কনগ্লোমারেটের ফ্ল্যাগশিপ ফার্ম আদানি এন্টারপ্রাইজেস। আজ সকালের দিকে ট্রেডিংয়ে এই সংস্থার শেয়ার ৯ শতাংশের কাছাকাছি পড়ে যায়। যদিও বেলা ১২টা নাগাদ সেই অবস্থা কাটিয়ে ওঠে আদানি গ্রুপের অন্যান্য স্টকগুলির ক্ষেত্রে পতনের পরিমাণ ২ থেকে ৬ শতাংশ।

হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পর আদানি গ্রুপ যে ধাক্কা খেয়েছিল তা অনেকটাই সামলে উঠেছে। হিন্ডেনবার্গের রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, এই কনগ্লোমারেট অফ-শোর কোম্পানিগুলির মাধ্যমে স্টক প্রাইসের গরমিল ঘটিয়ে নানা আর্থিক দুর্নীতি ও জালিয়াতি চালাচ্ছে। যদিও আদানি সেই রিপোর্ট উড়িয়ে দিয়ে বিনিয়োগকারীদের আশ্বস্ত করে।
যদিও আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবি তুলে বারবারই সরব হয়েছে এ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। ওই রিপোর্ট প্রকাশের কনগ্লোমারেটের মার্কেট ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে ১৫০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিস যে তদন্ত চালাচ্ছে তা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়ার জন্য নয়।

গতকাল বাজার বন্ধের সময় আদানি এন্টারপ্রাইজেসের শেয়ার ছিল ২৩৯৫.৯০ টাকা। আজ যখন আদানি এন্টারপ্রাইজেসের শেয়ারে ধাক্কা লাগে এবং ৯ শতাংশের বেশি পতন হয় তখন গতকালের দর নেমে আসে ২১৭১.৮৫ টাকায়। দিনের শেষে তা গিয়ে দাঁড়ায় ২২২৯ টাকায়, যা গতকালের চেয়ে ১৬৮.২৫ টাকা বা ৭.০২ শতাংশ কম।
আদানি পোর্টস অ্যান্ড স্পেশ্যাল ইকনমিক জোন, আদানি পাওয়ারের স্টক ৬ শতাংশ পড়ে যায়। আদানি ট্রান্সমিশনের বাজার-দরে পতন হয় ৯ শতাংশ, আদানি টোটাল গ্যাসে ৪ চার শতাংশের বেশ। আদানি গ্রিন অ্যান্ড এনার্জি, আদানি উইলমার, এসিসি ও এনডিটিভির পতন ৩ শতাংশ করে। অম্বুজা সিমেন্টসের শেয়ার দরে ৪ শতাংশ পতন হয়।












Click it and Unblock the Notifications