Gautam Adani: কিসের উপহার! গুজরাতে আগামী ৫ বছরে বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি আদানির

ভোটের মুখে গুজরাতে বড় ঘোষণা শিল্পপতি গৌতম আদানি। বিনিয়োগ আনতে গুজরাতে শুরু হয়েছে ভাইব্রান্ট গুজরাত। তাতে শিল্পপতি গৌতম আদানি ঘোষণা করেছেন আগামী ৫ বছরে গুজরাতে ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবেন তিনি। তাতে ১ লক্ষ কর্মসংস্থা তৈরি হবে।

আদানির এই ঘোষণার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি লোকসভা ভোটকে সামনে রেখেই গুজরাতকে এই বিশেষ উপহার দিলেন আদানি। প্রসঙ্গত উল্লেখ্য আদানিকে বরবরই মোদী ঘনিষ্ঠ শিল্পপতি বলেই দাবি করা হয়। যদিও শাহরা এই অভিযোগ অস্বীকার করেছেন।

 Gautam Adani

প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগে বাংলায় ১০ বছরে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন গৌতম আদানি। সেখানে গুজরাতে ২ লক্ষ কোটি তাও আবার ৫ বছরের মধ্যে বিনিয়োগের প্রতিশ্রুতি। মোদী ম্যাজিক ছাড়া আর কিছুই দেখছে না এই প্রতিশ্রুতিতে রাজনৈতিক মহল। এই নিয়ে তুমুল জল্পনা শুরু হয়ে গিয়েছে।

বিশেষ করে লোকসভা ভোেটর আগে গুজরাতে এই বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি আদানিতে তাতে দুয়ে দুয়ে চার করতে বেশি সময় লাগেনি বিরোধীদের। প্রসঙ্গত উল্লেখ্য হিন্ডেনবার্গ রিপোর্টে কয়েকমাস আগেই আদানিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। তারা নাকি শেয়ার বাজারে দুর্নীতি করে নিজেদের শেয়ারের দাম বাড়িয়েছিলেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছিলেন গৌতম আদানি।

তবে তাই নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট প্রথমে সেবিকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিল। কিন্তু মামলাকারীরা অভিযোগ করেন সেবিকে দিয়ে তদন্তকরালে তা প্রভাবিত হবে। কারণ মোদী ঘনিষ্ঠ ব্যবসায়ী গৌতম আদানি। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীনই গৌতম আদানির সঙ্গে মোদীর সুসম্পর্ক তৈরি হয়েছিল। তারপর থেকে গুজরাতে যেমন বিনিয়োগ বেড়েছে। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে একাধিক সরকারি ক্ষেত্রের বরাত আদানিরা পেয়েছে। সবটাই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সৌজন্যের খাতিরেই।

সুপ্রিম কোর্ট অবশ্য সিবিআইকে দিয়ে তদন্ত করানোর আর্জি খারিজ করে দিয়ে সেই সেবিকেই দায়িত্ব দিয়েছে তদন্তের তবে সেই তদন্তের পর্যবেক্ষন করবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। এবং দ্রুত তার রিপোর্ট পেশ করতে হবে বলে জানিয়েছেন। সেই রায়ের পর গৌতম আদানি বলেছিলেন সত্যমেব জয়তে অর্থাৎ সত্যের জয় হবেই। তারপরেই গুজরাতের জন্য আদানিদের এই বিপুল বিনিয়োগের ঘোষণা রীতিমতো শোরগোল ফেলে দিেয়ছে রাজনৈতিক মহলে। তার উপরে আবার লোকসভা ভোটের কয়েক মাস আগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+