NTPC-কে বিদেশ থেকে কয়লা এনে দেওয়ার বরাত পেল আদানি গ্রুপ
NTPC-কে বিদেশ থেকে কয়লা এনে দেওয়ার বরাত পেল আদানি গ্রুপ
গতবছরের মতো শক্তি সমস্যায় ভুগতে চায় না ভারত। এই কারণেই বিদেশ থেকে কয়লা আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এবার ভারতের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদনকারীদের জন্য বিদেশ থেকে কয়লা আনার বরাত পেল আদানি এন্টারপ্রাইজ।

ভারতের আমদানি করা কয়লার সবচেয়ে বড় কারবারি আদানি৷ তারা রাজ্য চালিত এনটিপিসিকে এক মিলিয়ন টন কয়লা সরবরাহ করবে বলে জানা গিয়েছে। অক্টোবর মাসে দু'বছর ধরে কয়লা আমদানির জন্য প্রথম দরপত্র জারি করেছিল আদানি গ্রুপ৷ সূত্রের খবর এই বিষয়ে কোনও নাম প্রকাশ না করার অনুরোধ করেছে সংস্থাটি৷
সূত্রের খবর রাষ্ট্রীয় মালিকানাধীন দামোদর ভ্যালি কর্পোরেশন লিমিটেডও তাদের পাওয়ার প্ল্যান্টগুলিতে একই পরিমাণে কয়লা সরবরাহের জন্য আদানির একটি প্রস্তাব যাচাই করে দেখছে। তবে আদানি, এনটিপিসি কিংবা ডিভিসি কোন সংস্থায় এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি! ২০২১ সালের দ্বিতীয়ার্ধে কয়লা সরবরাহে বিঘ্ন এবং ক্রমবর্ধমান চাহিদার কারণে দেশে বিদ্যুৎ ঘাটতি হওয়ার পরে ভারতীয় বিদ্যুৎ উৎপাদনকারীরা কয়লার মজুদ বাড়ানোর জন্য চাপের মধ্যে রয়েছে৷ যার ফলে কিছু প্রদেশে এখনও বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় বিদ্যুৎ নির্ভর শিল্পগুলির ক্ষেত্রে।
জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও বিদেশ থেকে কয়লা কেনার সিদ্ধান্ত নিতে হয়েছে। ভারতের বিদ্যুত উৎপাদনের প্রায় 70% আসে কয়লা জ্বালানি থেকে৷ এবং আগামী কয়েক বছরে খরচ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারেরর জন্য উৎসাহ দিচ্ছেন। অন্যদিকে আদানি গত মাসে অস্ট্রেলিয়ায় তার বিতর্কিত কারমাইকেল কয়লা খনি থেকে প্রথম রপ্তানি কার্গো পাঠানো শুরু করেছে। চালানটি ভারতে আসছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications