মা অন্নপূর্ণার আশীর্বাদ নিয়ে মহাকুম্ভে 'ঝাঁপাচ্ছেন' গৌতম আদানি, সঙ্গে পেলেন ইসকনকেও
প্রয়াগরাজে শুরু হতে চলেছে মহাকুম্ভ (Maha Kumbh Mela 2024)! চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্যস্নানের জন্য আসছেন সাধারণ মানুষ থেকে সাধুরা। শুধু দেশই নয়, বিদেশ থেকেও বহু মানুষ ঐতিহাসিক প্রয়াগরাজে জড়ো হচ্ছেন। আর এই মহাকুম্ভে আসা সমস্ত মানুষের মুখে অন্ন তুলে দিতে চান শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani)। আর এই মহৎ কাজে তাঁর পাশে দাঁড়াল ইসকন (International Society for Krishna Consciousness (ISKCON)।
যেখানে ওপার বাংলায় কৃষ্ণ প্রেমে পাগল থাকা সন্ন্যাসীদের উপর অত্যাচার চলছে, ঠিক সেই সময় ইসকনকে সঙ্গে নিয়ে লাখো লাখো মানুষের মুখে প্রত্যেকদিন খাবার তুলে দেবে আদানি গ্রুপ (Adani Group)। আগামী ১৩ তারিখ থেকে প্রয়াগরাজে এবার মহাকুম্ভের মেলা শুরু হচ্ছে।

যা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই দীর্ঘ সময় ধরেই মহাপ্রসাদ সেবা (Mahaprasad Seva) চালু থাকবে বলে জানানো হয়েছে। বিভিন্ন সমাজসেবার সঙ্গে নিজেকে যুক্ত রাখেন গৌতম আদানি। কথায় আছে 'জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর', আর তাতেই এবার ব্রতী হতে চান।
মহাকুম্ভের মতো বিশাল এই মেলায় যদি মানব সেবার সুযোগ থাকে তা কখনও ছাড়া যায়! তবে কর্মযজ্ঞ অনেক বড়! আর তাই এই কাজে ইসকনকে সঙ্গে নিয়ে চলতে চান আদানির সর্বময় কর্তা। আজ বৃহস্পতিবার এই বিষয়ে ইসকনের গর্ভনিং বডি কমিশনের ( ISKCON Governing Body Commission) চেয়ারম্যান (Chairman) গুরু প্রসাদ স্বামীর (Guru Prasad Swami) সঙ্গে দেখা করলেন গৌতম আদানি।
এই বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা দুজনের হয়েছে বলেই খবর। 'মহাপ্রসাদ সেবা' (Mahaprasad Seva) প্রসঙ্গে গৌতম আদানি জানিয়েছেন, কুম্ভ একটি পবিত্র জায়গা। সেখানে সবাই ভগবানের নামে সেবায় অংশ নেয়। এটা আমার কাছে খুবই সৌভাগ্যের ব্যাপার যে ইসকনের সাহায্যে 'মহাপ্রসাদ সেবা' শুরু হতে চলেছে। মা অন্নপূর্ণার আশীর্বাদে লাখ ভক্তের মুখে বিনামূল্যে খাবার তুলে দেওয়া হবে।
कुंभ सेवा की वो तपोभूमि है जहां हर हाथ स्वतः ही परमार्थ में जुट जाता है!
— Gautam Adani (@gautam_adani) January 9, 2025
यह मेरा सौभाग्य है कि महाकुम्भ में हम @IskconInc के साथ मिलकर श्रद्धालुओं के लिए ‘महाप्रसाद सेवा’ आरम्भ कर रहे हैं, जिसमें मां अन्नपूर्णा के आशीर्वाद से लाखों लोगों को निःशुल्क भोजन उपलब्ध कराया जाएगा।
इस… pic.twitter.com/0DMlzO56hY
শুধু তাই নয়, এই প্রসঙ্গে গৌতম আদানি আরও বলেন, 'ইসকনের গুরু প্রসাদ স্বামীজির সঙ্গে সাক্ষাৎ একটা বড় সৌভাগ্যের ব্যাপার। দেশভক্তির সবথেকে বড় অঙ্গ হল সেবা। সেবাই ধ্যান, সেবাই প্রার্থনা এবং সেবাই যে ভগবান তা আমি গভীর ভাবে অন্তর থেকে উপলব্ধি করেছি।'
অন্যদিকে ইসকনের অন্যতম সদস্য গুরু কৃষ্ণ স্বামী আদানি গ্রুপ সম্পর্কে বলেন, 'দায়িত্বশীল কর্পোরেট সংস্থা হিসেবে ও সামাজিক পরিষেবার ক্ষেত্রে আদানি গ্রুপ সব সময়েই একটা উদাহরণ তৈরি করেছে। আর গৌতম আদানি তাঁর নম্রতার জন্য সবার আগে থাকেন। তিনি কখনও কারও ডাকের অপেক্ষায় থাকেন না, নিজেই এগিয়ে যান। কাজ করেন নিঃস্বার্থ ভাবে।'
#WATCH | Ahmedabad, Gujarat: Adani Group Chairman, Gautam Adani met Guru Prasad Swami Maharaj, Chairman, Governing Body Commission of ISKCON today.
— ANI (@ANI) January 9, 2025
The Adani Group and ISKCON have joined hands to serve meals to devotees at the Maha Kumbh Mela in Prayagraj this year. The… pic.twitter.com/AdQmoplZ7a
ইসকনের ওই সদস্য আরও বলেন, 'আমরা ওনার অবদানের জন্য কৃতজ্ঞ। তাঁর কাজ আমাদের অনুপ্রেরণা দেয়', জানা গিয়েছে, ৫০ লক্ষ মানুষকে মহাপ্রসাদ দেওয়া হবে। মেলার মধ্যে দুটি হেঁশেলে ভক্তদের জন্য রান্না হবে। মহাকুম্ভে ৪০ টি জায়গায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। এই উদ্যোগে সামিল থাকবেন ২৫০০ ভলান্টিয়ার। বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য গল্ফ কার্টের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও এই সময় ভক্তদের মধ্যে ৫ লক্ষ গীতার কপি বিতরণ করা হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications