Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maha Kumbh Mela: সেবা এবং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, কুম্ভ মেলায় আদানি-ইসকনের যৌথ উদ্যোগে মহাপ্রসাদ বিতরণ

প্রয়াগরাজে মহা কুম্ভে মানব সেবায় শিল্পপতি গৌতম আদানি। মহা কুম্ভ উপলক্ষ্যে মঙ্গলবার প্রয়াগরাজে যান দেশের বিশিষ্ট শিল্পপতি মাননীয় গৌতম আদানি। কুম্ভ মেলায় ইসকনের শিবির পরিদর্শন করেন গুজরাতের এই উদ্যোগপতি। তাঁর এই সফর একতা, বিশুদ্ধতা এবং সেবার প্রতি অঙ্গীকারের প্রতীক। একইসঙ্গে মানবতা এবং সেবার প্রতি বিশ্বাসের মাত্রাকে বৃদ্ধি করে।

আদানি গ্রুপ এবং ইসকনের যৌথ উদ্যোগে কুম্ভ মেলায় প্রতিদিন ১ লক্ষ ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সম্পূর্ণ নিরামিষ এবং বিনামূল্যে এই মহাপ্রসাদ বিতরণ করার প্রয়াস নেওয়া হয়েছে। বিশ্বজুড়েই ইসকনের সমস্ত মন্দির এবং সংগঠনগুলিতে মানবসেবার প্রয়াস জারি আছে দীর্ঘদিন ধরেই। এবার মহাকুম্ভতেই একই উদ্যোগ নিয়েছে ইসকন। তাদের সঙ্গে যুক্ত হয়েছে দেশের অন্যতম শিল্প সংস্থা আদানি গ্রুপ।

gautam adani

মঙ্গলবার কুম্ভ মেলার শিবিরে যান গৌতম আদানি। সেখানে রান্নাঘর পরিদর্শন করেন, যেখানে মহাপ্রসাদ তৈরি হচ্ছে তাঁর স্থান ঘুরে দেখেন। এরপর সেচ্ছাসেবকদের সঙ্গে মহাপ্রসাদ বিতরণও করেন গৌতম আদানি। আজ বিশিষ্ট শিল্পপতিকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন মেজাজে। তাঁর সঙ্গে ছিলেন প্রীতি আদানি। অনেকক্ষণ ধরেই দুই জনে মহাপ্রসাদ বিতরণ করেন ভক্তদের মধ্যে।

১৪৪ বছর পর হচ্ছে মহা কুম্ভ। বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশগুলির মধ্যে একটি হল এই মহা কুম্ভ মেলা। ইসকন এবং আদানি গ্রুপ এই মহা কুম্ভ মেলাকে কেন্দ্র করে একাধিক উদ্যোগ নিয়েছে। তারই অঙ্গ প্রতিদিন মহাপ্রসাদ বিতরণ। প্রতিদিন লক্ষাধিক ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ মানবতা এবং ভক্তির চেতনাই বহিপ্রকাশ।

আদানি গ্রুপ এবং ইসকনের এই মহাপ্রসাদ বিতরণ গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মহাপ্রসাদ বিতরণ। কুম্ভ মেলায় মোট ৫ মিলিয়ন ভক্তকে বিনামূল্যে অন্ন যোগানোর উদ্যোগ নিয়েছে ইসকন ও আদানি গ্রুপ। মোট দুটি বিশাল রান্নাঘর তৈরি হয়েছে খাবার প্রস্তুত করার জন্য। মেলার মোট ৪০টি স্থান থেকে এই মহাপ্রসাদ বিতরণ করা হবে।

মঙ্গলবার কুম্ভ মেলায় গৌতম আদানির সফর ভক্তিবাদের এক জলন্ত উদাহরণ। আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রচারে তার উত্সর্গের উদাহরণ দেয় তাঁর এই সফর। ইসকন এবং আদানি গ্রুপের মধ্যে যৌথ উদ্যোগ সেবা এবং আধ্যাত্মিকতারক এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। ইতিমধ্যেই মহা কুম্ভ মেলাকে কেন্দ্র করে সারা বিশ্ব থেকে ভক্তদের আগমন ঘটেছে প্রয়াগরাজে। যোগী আদিত্যনাথের সরকার অত্যন্ত তৎপর রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+