ভারতের বৃহত্তম সমুদ্র পরিষেবা সংস্থা ওশান স্পার্কল অধিগ্রহণ করল আদানি গোষ্ঠী
ভারতের বৃহত্তম সমুদ্র পরিষেবা সংস্থা ওশান স্পার্কল অধিগ্রহণ করল আদানি গোষ্ঠী
ভারতের বৃহত্তম সামুদ্রিক পরিষেবা সংস্থা ওশান স্পার্কল লিমিটেড অধিগ্রহণ করল আদানি গোষ্ঠী৷ আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের (এপিএসইজেড) সহযোগী সংস্থা আদানি হারবার সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে ওশানের ১০০ শতাংশ শেয়ার অধিগ্রহণের জন্য একটি চুক্তিতে সই করেছে। ওশান স্পার্কল লিমিটেড, সামুদ্রিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে ভারতে প্রথম এবং বিশ্বব্যাপী ১১তম স্থানে রয়েছে। ওএসএল এবং আদানি গোষ্ঠীর সামুদ্রিক পরিষেবাগুলি যুক্ত হওয়ার ফলে এই সেক্টরে এপিএসইজেড-এর ব্যবসা আগামী পাঁচ বছরে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সিইও৷ যা এপিএসইজেড-এর শেয়ারহোল্ডারদের জন্য উল্লেখযোগ্য বৃদ্ধির কারণ হবে বলে জানিয়েছেন সংস্থার সিইও এবং ডিরেক্টর করন আদানি৷

করন আরও বলেন, 'এই অধিগ্রহণটি শুধুমাত্র এপিএসইজেড-কে ভারতের সামুদ্রিক পরিষেবার বাজারের একটি উল্লেখযোগ্য অংশই প্রদান করে না সঙ্গেই আমাদের অন্যান্য দেশে উপস্থিতি গড়ে তোলার জন্য এটি একটি বড় প্ল্যাটফর্মও। এর ফলে ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী বৃহত্তম বন্দর অপারেটর হওয়ার দিকে এপিএসইজেড-এর যাত্রা সহজ হবে৷ এবং ইতিমধ্যেই এটি ভারতের বৃহত্তম সমুদ্র পরিবহন ডিল৷' আদানি-ওশিয়ান স্পার্কল ডিলের মধ্যেই রয়েছে টাওয়ারেজ, পাইলটেজ এবং ড্রেজিং। ৯৪টি মালিকানাধীন জাহাজ এবং ১৩টি তৃতীয় পক্ষের মালিকানাধীন জাহাজ৷ কোম্পানিতে নগদ ৩০০ কোটি টাকা সহ ওশিয়ান স্পার্কল-এর মোট এন্টারপ্রাইজ মূল্য ১৭০০ কোটি টাকা। ১৯৯৫ সালে এই সামুদ্রিক পরিষেবা প্র দানকারী কোম্পানিটি মেরিন টেকনোক্র্যাটদের একটি গ্রুপ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যার চেয়ারম্যান এবং এমডি ছিলেন পি জয়রাজ কুমার৷ আদানিরা কিনে নেওয়ার পরও পিজে কুমারই ওশিয়ান স্পার্কল বোর্ডের চেয়ারম্যান থাকছেন। ওশিয়ান স্পার্কল তার বর্তমান ক্লায়েন্টদের সঙ্গে ৫ থেকে ২০ বছরের চুক্তির মাধ্যমে দীর্ঘস্থায়ী সম্পর্ক রাখে। পাশাপাশি চুক্তিগুলি টেক বা পে ভিত্তিতে হয়, যার ফলে ওএসএল-এর ব্যবসায়িক মডেলকে বেশ শক্তপোক্ত।
ভারতে ওশিয়ান স্পার্কলের সমস্ত প্রধান বন্দর, ১৫টি ছোট বন্দর এবং সমস্ত ৩টি এলএনজি টার্মিনাল রয়েছে ৷ বছরের পর বছর ধরে ওশিয়ান স্পার্কল ভারত জুড়ে১৮০০ কর্মীদের একটি দল তৈরি করেছে৷ ইতিমধ্যেই কোম্পানিটি ওমান, সৌদি আরব, শ্রীলঙ্কা, কাতার, ইয়েমেন এবং আফ্রিকায় তাদের ব্যবসা বাড়িয়েছে৷ ওশিয়ান স্পার্কলের আকর্ষণীয় মূলধন কাঠামো, গুণগত ক্রিয়াকলাপ এবং টেকসই নগদ ফ্লো, আকর্ষণীয় ক্রেডিট রেটিং (এএ-আইসিআরএ এর দেওয়া) প্রকাশ করে যে এটিনলাভজনক সংস্থা হিসেবপই কিনেছে আদানি গোষ্ঠী৷ ২০২২ অর্থবর্ষে কোম্পানির সেল ৬০০ কোটি টাকা, ইবিআইটিডিএ ৩১০ কোটি টাকা এবং পিএটি ১৩৫ কোটি টাকা হবে বলে আশা করা হচ্ছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications