Adani Family: বিয়ের আগে 'মঙ্গল সেবা' সংকল্প আদানি-পুত্র জিতের, ফি বছর বিশেষভাবে সক্ষম ৫০০ মেয়েকে বিয়েতে অনুদান

Adani Family: মানুষের পাশেই রয়েছে আদানি গোষ্ঠী। ফের একবার প্রমাণ করল আদানি পরিবার। আগামী ৭ ফেব্রুয়ারি, শুক্রবার সংস্থার কর্ণধার গৌতম আদানির ছোট ছেলে জিত আদানির (Jeet Adani Wedding) সঙ্গে বিয়ে হতে চলেছে প্রসিদ্ধ হিরে ব্যবসায়ী জইমিন শাহের কন্যা দিবা শাহের (Diva Shah)। দুজনের বিয়ের পিঁড়িতে বসার আগে বিরাট ঘোষণা আদানি পরিবারের।

বাড়ির ছেলের শুভ বিবাহ উপলক্ষ্যে 'মঙ্গল সেবা' (Mangal Seva) উদ্যোগের কথা জানাল আদানি পরিবার। তারা জানিয়েছেন, বিশেষভাবে সক্ষম (Physically Challenge) এমন ৫০০ জন মহিলার প্রত্যেককে বিয়ের জন্যে প্রতি বছর তারা ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে আদানিদের তরফে।

jeet adani

এক্স হ্যান্ডেলে এই সুখবর জানিয়ে ছেলে ও হবু পুত্রবধূকে আশীর্বাদ করেছেন ধনকুবের শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani)। বিয়ের ২ দিন আগে বিশেষভাবে সক্ষম ২১ জন নবদম্পতির সঙ্গে সাক্ষাৎ সেরে 'মঙ্গল সেবা' উদ্যোগের সূচনা করলেন জিত আদানি।

সেবাই সাধনা, সেবাই প্রার্থনা ও সেবাই পরমাত্মা, এই তিন দর্শনেই বিশ্বাস গৌতম আদানির। এদিন আনন্দ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, মহৎ উদ্যোগ নিয়ে নিজেদের বৈবাহিক যাত্রা শুরু করছে জিত-দিবা। ফি বছর ৫০০ জন নবদম্পতির প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করার অঙ্গীকার নিয়েছে তারা।

গৌতম আদানি বলেন, এই পবিত্র উদ্যোগের ফলে বহু বিশেষভাবে সক্ষম মহিলা ও তাঁদের পরিবারের জীবনে আনন্দ নেমে আসবে। মর্যাদার সঙ্গে জীবন যাপন করবেন তারা। এভাবেই সেবার সঙ্গে আগামিদিনে যাতে তারা জীবনে এগিয়ে যান, সেই কামনা করেন গৌতম আদানি। এদিন বিশেষভাবে সক্ষম নবদম্পতিদের সঙ্গে জিতের সাক্ষাতের মুহূর্তের ভিডিও পোস্ট করেন গৌতম আদানি।

শুক্রবার গুজরাটের আহমেদাবাদে বিয়ের আসরে বসতে চলেছেন জিত আদানি ও দিবা শাহ। তবে তা হব খুব সাদামাটা ভাবেই। পরিবারের রীতি রেওয়াজ মেনে ছিমছামভাবে হবে জিতের বিয়ের আয়োজন। গৌতম আদানি এর আগে জানিয়েছিলেন, খেটে খাওয়া শ্রেণী থেকেই তাঁর বড় হয়ে ওঠা। আর তাই ছেলের বিয়েও সারা হবে জাঁকজমকহীন ভাবে।

বর্তমানে আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেডের (AAHL) ডিরেক্টর জিত আদানি। ওই সংস্থার অধীনে বর্তমানে আটটি বিমানবন্দর রয়েছে। এছাড়াও আদানি গোষ্ঠীর প্রতিরক্ষা, পেট্রোকেমিক্যালস ও তামার ব্যবসার দিকটিও রয়েছে জিতের দায়িত্বে। আদানি গ্রুপের ডিজিটাল ট্রান্সফরমেশনের দায়িত্বেও রয়েছেন জিত আদানি।

মা প্রীতি আদানির থেকে অনুপ্রাণিত হয়েছেন জিত আদানি। গুজরাটের মুন্দ্রায় ছোট গ্রামীণ প্রকল্প থেকে আদানি ফাউন্ডেশনের পথ চলা শুরু হয়েছিল প্রীতি আদানির হাত ধরেই। বরাবরাই জনকল্যাণমূলক কাজ করতে ভালোবাসেন জিত আদানি। একাধিক সামাজিক উদ্যোগও নিয়েছেন উনি। বিশেষভাবে সক্ষমদের জন্যেও একাধিক উদ্যোগ নিয়েছেন। এর আগে মুম্বই বিমানবন্দরের মিট্টি ক্যাফেতে বিশেষভাবে সক্ষমদের বিয়ের নিমন্ত্রণ সারতে গিয়েছিলেন হবুদম্পতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+