বিহারে এনসেফ্যালাইটিসে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
বিহারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এনসেফ্যালাইটিসে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ১২৬ জন শিশুর মৃত্যু হয়েছে।
বিহারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এনসেফ্যালাইটিসে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ১২৬ জন শিশুর মৃত্যু হয়েছে। তারমধ্যে শুধুমাত্র মজফফরপুরে মৃত্যু হয়েছে ১০৪ জনের। বৈশালীতে মারা গিয়েছে ১২ জন শিশু। মোতিহারি এবং পাটনায় মোট দুই শিশুর মৃত্যু হয়েছে। আর সমস্তিপুরে মারা গিয়েছে ৫ শিশু। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ১০০ শিশু।

গতকাল রবিবার মজফফরপুরের শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ পরিদর্শনে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তাঁর সামনেই মৃত্যু হয়েছে এক শিশুর। পরিস্থিতি ক্রমশ সংকট জনক হয়ে উঠছে বিহারে। মনে করা হচ্ছে এক প্রকার লিচু খাওয়ার কারণেই এই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় কী করা উচিত এই নিয়ে বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেকারণে মজফফরপুরের স্কুলগুলিতে গরমের ছুটি ২২ জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে উঁচু ক্লাসের স্কুল চলবে। সেই স্কুল সাড়ে ১০টার বেশি খোলা রাখা যাবে না বলে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় বিহারে তাপ প্রবাহে মৃত্যু হয়েছে ৪০ জনেরও বেশি। গরম এবং এনসেফ্যালাইটিসের জোড়া ফলায় বিপর্যস্ত বিহার। পরিস্থিতি মোকাবিলায় দফায় দফায় বৈঠক করছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। উচ্চ পদস্থ সরকারি আধিকারিকদের সব ছুটি বাতিল করা হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications