সংরক্ষিত গোখরো সাপের সঙ্গে সেলফি তুলে গ্রেফতার জনপ্রিয় টিভি অভিনেত্রী শ্রুতি

টিভি অভিনেত্রী হিসাবে জনপ্রিয় শ্রুতি উলফত ও আরও তিনজনকে সংরক্ষিত গোখরো সাপ নিয়ে সেলফি তোলার দায়ে গ্রেফতার করা হয়েছে।

মুম্বই, ৯ ফেব্রুয়ারি : টিভি অভিনেত্রী হিসাবে জনপ্রিয় শ্রুতি উলফত ও আরও তিনজনকে সংরক্ষিত গোখরো সাপ নিয়ে সেলফি তোলার দায়ে গ্রেফতার করা হয়েছে। বিষধর এই লুপ্তপ্রায় সরীসৃপের সঙ্গে শুধু সেলফি তোলাই নয়, তার ছবি স্যোশাল মিডিয়াতেও দিয়েছেন তিনি।

গত অক্টোবরে গোখরো সাপ কাঁধে সেলফি তোলেন শ্রুতি। এটা স্যোশাল মিডিয়ায় জানাজানি হওয়ার পরই পশুপ্রেমী সমাজসেবিদের মধ্যে অনেকে মিলে থানে বনদফতরের কাছে অভিযোগ দায়ের করেন।

গোখরো সাপের সঙ্গে সেলফি তুলে গ্রেফতার জনপ্রিয় টিভি অভিনেত্রী

শ্রুতি উলফত, তাঁর সহ অভিনেতা পার্ল পুরী, দুই প্রযোজক উৎকর্ষ বালি ও নিতিন সোলাঙ্কির নামে অভিযোগ দায়ের হয়। জেরায় প্রথমে সকলে বলেন, গোখরোটি নকল। অ্যানিমেশনে তা করা হয়েছে। তবে পরে যখন সেই দাবি খারিজ হয়, তখন চারজনকেই গ্রেফতার করা হয়।

বন দফতরের আধিকারিক এই বিষয়ে বলেন, শ্রুতি ও বাকী তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ২০১৬ সালের অক্টোবরে ঘটনাটি ঘটে। চারজনকে বোরিভলি আদালতে পেশ করা হলে একদিনের হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। কারণ তার আগে যে সিডি ও ভিডিও পেশ করা হয়েছে তার ল্যাবরেটরি পরীক্ষার পর সত্যতা পাওয়া গিয়েছে।

যদিও নিজের গ্রেফতারির খবর উড়িয়ে দিয়ে শ্রুতি জানিয়েছেন, বনদফতরের তরফে যোগাযোগ করা হয়েছিল। দায়িত্বশীল নাগরিক হিসাবে সমস্ত ধরনের সাহায্য করতে আমি প্রস্তুত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+