Lok Sabha Election 2024: ভোটে দাঁড়াচ্ছেন 'রাজপুত' কঙ্গনা! তাও আবার দেশের এই রাজ্য থেকে
Lok Sabha Election 2024: সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই দেশের একাধিক আসনে প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি। যেখানে একাধিক চমক থাকতে পারে বলে খবর। যেমন এবার লোকসভা নির্বাচনে টিকিট পেতে পারেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত (Kangana Ranaut) ।
হিমাচলের (himachal) মান্ডি (Mandi Lok Sabha Seat) আসন থেকে তিনি টিকিট (Lok Sabha Election 2024) পেতে পারেন বলে জানা গিয়েছে। এছাড়াও আরও বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীদের নামও বিজেপির প্রার্থী তালিকায় থাকতে পারে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি।

বিজেপির হয়ে কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) লোকসভায় টিকিট (Lok Sabha Election 2024) পেতে পারেন বলে জোর জল্পনা রয়েছে। এমনকি অভিনেত্রী খোদ নিজেই নাকি ভোটে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে খবর। আর এরপরেই তাঁকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত এক প্রকার শীর্ষ নেতৃত্ব নিয়ে নিয়েছেন বলেই খবর।
হিমাচল প্রদেশের চারটি লোকসভা আসনের মধ্যে ইতিমধ্যে দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। দুটি সিট অর্থাৎ কাংড়ি এবং মান্ডি আসনে কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। মান্ডি আসনটি কংগ্রেসের শক্তিশালী। আর সেখানে কঙ্গনাকে তরুপের তাস মনে করছেন শাহ-নাড্ডা।
আগামীকাল বুধবার কিংবা বৃহস্পতিবার থার্ড লিস্ট প্রকাশ করতে চলেছে বিজেপি। খুব শীঘ্রই নির্বাচন কমিটির বৈঠক হতে পারে। আর সেখানে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হতে পারে বলে খবর। আর সেই তালিকাতেই অভিনেত্রীর নাম কার্যত থাকবে বলেই বিজেপি সূত্রে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, কঙ্গনা রানওয়াত মূলত মান্ডি জেলার বাসিন্দা। তিনি রাজপুত সম্প্রদায় থেকে এসেছেন।
আর মান্ডি জেলায় বড় অংশের রাজপুত ভোটার রয়েছে। শুধু তাই নয়, তফসিলি সম্প্রদায়ের ভোটারও ভালো সংখ্যায় রয়েছে। যারা বিজেপির সমর্থক হিসাবেই দেখা হয়। সেখানে কঙ্গনার মতো প্রার্থী ভোটের এই সমীকরণে বিজেপিকে লাভবান করতে পারে বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, সাত দফায় লোকসভা নির্বাচন হবে দেশে। সাত দফায় এই নির্বাচন হবে। যদিও বেশ কিছু রাজ্যে একদফাতেই ভোট হবে। তেমনই হিমাচল প্রদেশের চারটি লোকসভা আসনে ভোট হবে এক দফায়। আর তা হবে আগামী ১লা জুন। এর সঙ্গেই ছটি বিধানসভা আসনের উপনির্বাচনও হবে। আর তা হবে আগামী ১লা জুন। ছয় কংগ্রেস বিধায়ককে অযোগ্য ঘোষণা করার পর এই আসনগুলি খালি হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications