সুশান্ত সিং কাণ্ডে সিবিআইকে সহায়তা করার জন্য ফের ডাক পড়ল অভিনেতার বন্ধু, রাধুঁনি ও পরিচারকের
সুশান্ত সিং কাণ্ডে সিবিআইকে সহায়তা করার জন্য ফের ডাক পড়ল অভিনেতার বন্ধু, রাধুঁনি ও পরিচারকের
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে মঙ্গলবার সিবিআই ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল অভিনেতার ফ্ল্যাট মেট, রাধুঁনি ও পরিচারককে। এর আগেও সিবিআই তাঁদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে।

মঙ্গলবার সকালে সান্তাক্রুজের কালিনার ডিআরডিও গেস্ট হাউসে পৌঁছান সিদ্ধার্থ পিঠানি, নিরজ সিং ও দীপেশ সাওয়ান্ত। এখানেই সিবিআই অফিসাররা থাকছেন ও কেসের তদন্ত চালাচ্ছেন। গত ১৪ জুন সুশান্তের মৃত্যুর সময় এই তিনজনই বান্দ্রার ফ্ল্যাটে উপস্থিত ছিলেন। সিবিআই এই তিনজন ছাড়াও রাজপুতের চাটার্ড অ্যাকাউন্টটেন্ড এবং অভিনেতার আর্থিক লেনদেন জানতে তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্টটেন্ডকেও ডেকে পাঠাবে।
জানা গিয়েছে, গত ৩ অগাস্ট শ্রীধরকে অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে জানতে ইডি জিজ্ঞাসাবাদ চালায়। ইডি তাঁর রেকর্ড বয়ান করে এবং প্রয়োজনে তাঁকে ফের ডাকতে পারে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত গত ২৭ জুলাই সুশান্তের বাবা কে কে সিং বিহার পুলিশের কাছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনে। এরপরই ৩১ অগাস্ট ইডি অর্থ তছরূপের মামলায় তদন্ত শুরু করে।
মঙ্গলবার সকালে মুম্বই পুলিশের দল ডিআরডিও গেস্ট হাউসে যায় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সোমবার সিবিআইয়ের দল মুম্বইয়ের একটি রিসর্টেও যায় যেখানে সুশান্ত বেশ কয়েক মাস ছিলেন এবং এদিন পিঠানি, নিরজ ও সাওয়ান্তকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবারও সিবিআই পিঠানি ও নিরজের বয়ান রেকর্ড করে। শনিবার সিবিআই নিরজ ও সাওয়ান্তকে নিয়ে সুশান্তের বান্দ্রার বাড়িতে ঘটনার পুননির্মাণ করে। রবিবারও সিবিআই সুশান্তের ফ্ল্যাটে যায় এবং ওই তিনজনকে ফের জিজ্ঞাসাবাদ করে।












Click it and Unblock the Notifications