Gold Smuggling: পুলিশের নাম ভাঁড়িয়ে সোনা পাচার! বিমানবন্দরে হাতেনাতে ধরা পড়ে গেলেন জনপ্রিয় অভিনেত্রী

Bengaluru: সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ে গেলেন অভিনেত্রী। বেঙ্গালুরুর বিমানবন্দরে গ্রেফতার (Arrested) জনপ্রিয় কন্নড় অভিনেত্রী রান্যা রাও (Ranya Rao)। মঙ্গলবার অভিনেত্রীর কাছ থেকে ১৪.৮ কেজি সোনা উদ্ধার করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা অধিদফতর (The Directorate of Revenue Intelligence)।

সোমবার বিমানবন্দর (Bengaluru Airport) থেকে তাঁকে গ্রেফতার করা হয়। অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত কোর্টে তাঁকে পেশ করলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তদন্তকারী আধিকারিকরা জানান, প্রায়শই বিদেশে বেড়াতে যাচ্ছিলেন ওই অভিনেত্রী।

gold

সম্প্রতি দুবাই (Dubai) থেকে আমিরশাহীর বিমানে তিনি বেঙ্গালুরুতে ফেরত আসেন। বারবার বিদেশ ভ্রমণের কারণে তাঁর গতিবিধির উপর নজর রাখছিলেন গোয়েন্দারা। কিছু সোনা নিজে পরেছিলেন ওই অভিনেত্রী। বাকি সোনার বার জামাকাপড়ের ভিতরে লুকিয়ে রেখেছিলেন। এভাবেই অভিনেত্রী সোনা পাচার (Gold Smugging) করার মতলব এঁটেছিলেন বলে জানায় তদন্তকারীরা।

১৫ দিনে চারবার দুবাইতে গিয়েছেন রান্যা। আর তাতেই সন্দেহ আরও জোরালো হয় তদন্তকারীদের। ফেরত আসা মাত্রই তাঁর গতিবিধির উপর জোরদার নজরদারি রেখেছিলেন গোয়েন্দারা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিজের অভিনেত্রী পরিচয়ের প্রভাব খাটিয়ে কাস্টমসে চেকিংও এড়িয়ে যান তিনি। পরিচিতদের নাম ভাঁড়িয়ে কোনওক্রমে বিমানবন্দর থেকে বেরিয়ে যেতেন। কিন্তু এবার সেই বিমানবন্দরেই ধরা পড়ে গেলেন অভিনেত্রী।

তদন্তকারীরা জানান, বিমানবন্দরে নেমে নিজেকে কর্ণাটকের পুলিশের ডিজির মেয়ে হিসেবে পরিচয় দেন রান্যা। এরপর স্থানীয় পুলিশ আধিকারিককে যোগাযোগ করেন তিনি। ঘর অবধি তাঁকে পৌঁছে দেয় সেই পুলিশ। আর তাই গোয়েন্দাদের নজরে রয়েছে প্রশাসনের একাংশও। অভিনেত্রীর ওই সোনা পাচারের কুকীর্তি সম্পর্কে প্রশাসনিক আধিকারিকদের কেউ কিছু জানতেন কি না বা তারা সরাসরি জড়িত কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+