তাপস পালের কফিনবন্দি দেহ পৌঁছল কলকাতায়, বুধবারই রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
মঙ্গলবার রাতেই বিশিষ্ট অভিনেতা তথা প্রাক্তন সাংসদ তাপস পালের কফিন বন্দি দেহ এসে পৌঁছল কলকাতা বিমানবন্দরে।
মঙ্গলবার রাতেই বিশিষ্ট অভিনেতা তথা প্রাক্তন সাংসদ তাপস পালের কফিন বন্দি দেহ এসে পৌঁছল কলকাতা বিমানবন্দরে। এদিন রাত ৯টা নাগাদ অভিনেতা তথা তৃণমূলের দুই বারের সাংসদ তাপস পালের কফিনবন্দি দেহ আসে কলকাতায়। ইন্ডিগোর বিমানে মুম্বাই থেকে কলকাতায় নিয়ে আসা হয় অভিনেতা তাপস পালের দেহ।

ওই বিমানেই মুম্বই থেকে কলকাতায় ফেরেন তাঁর স্ত্রী নন্দিনী পালও। এদিন কলকাতা বিমানবন্দরে অভিনেতা তাপস পালের মরদেহে শ্রদ্ধা জানাতে এসেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসসহ অগণিত ভক্ত। কলকাতা বিমানবন্দর থেকে গল্ফগ্রিনের বাড়িতে নিয়ে যাওয়া হয় অভিনেতার দেহ। বুধবার ১১টা পর্যন্ত বাড়িতেই শায়িত থাকবে তাঁর দেহ।
এরপর বাড়ি থেকে বের করে রবীন্দ্র সদন নিয়ে যাওয়া হবে তাপস পালের দেহ। সেখানে তাঁর দেহে শেষ শ্রদ্ধা নিবেদন করবেন সবাই। বুধবারই শেষকৃত্য সম্পন্ন করা হবে তাঁর। অভিনেতা তাপস পালের জীবনাবসান হয় মঙ্গলবার ভোররাতে। ৬১ বছর বয়সে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১ ফেব্রুয়ারি তাঁকে মুম্বইয়ের বান্দ্রার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুরু থেকেই তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। স্নায়ুরো রোগে তিনি আক্রান্ত ছিলেন। তাঁর চলাফেরা ও কথাবার্তা সমস্যা ছিল। ৬ ফেব্রুয়ারি তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হয়েছিল। কিন্তু সোমবার রাতে ফের অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপরই শেষ হয়ে যায় জীবন।
২০০১ সালে রাজনীতিতে ২০০১ সালে রাজনীতিতে পা দেন। তৃণমূলের যোগ দেন তিনি। ২০০১ এবং ২০০৬, দুবার তিনি বিধানসভায় নির্বাচিত হন। এরপর ২০০৯ এবং ২০১৪ দুবার তিনি কৃষ্ণনগর থেকে লোকসভায় নির্বাচিত হন। এরপর রোজভ্যালিকাণ্ডে তিনি কারাগারের অন্ধকারে কাটান ১৩ মাস। তখন থেকেই তিনি অসুস্থ ছিলেন। তাঁর অশক্ত শরীর আর লড়াইয়ের বল পেল না।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications