সত্যিই বিজেপিতে যাচ্ছেন অভিনেতা Kiccha Sudeep! জবাব দিলেন খোদ মুখ্যমন্ত্রী
Karnataka Assembly Election 2023: সামনেই কর্নাটক নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। এই অবস্থায় কন্নড় সুপারস্টার Kiccha Sudeep-এর বিজেপিতে যোগদান নিয়ে শুরু হয় জোর জল্পনা। যদিও সেই জল্পনা সমস্ত খারিজ করে দিয়েছেন খোদ অভিনেতা নিজেই।

বিজেপি জল্পনা ওড়ালেন অভিনেতা
শুধু তাই নয়, বিজেপির হয়ে শুধুমাত্র প্রচার করবেন বলেই জানিয়েছেন Kiccha Sudeep। পাশাপাশি মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের হয়েও প্রচার করবেন তিনি। তবে এখনই বিজেপিতে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা নেই বলেওই দাবিঁড় Kiccha Sudeep-এর। এমনকি ভোটেও দাঁড়ানোর কোনও কথা বিজেপির সঙ্গে হয়নি বলেও দাবি তাঁর। কর্নাটক নির্বাচনে কংগ্রেসের দিকেই পাল্লাভারি। তবে যেভাবেই হোক ফের ক্ষমতায় ফিরতে বিজেপি।

কর্নাটক বিজেপির কাছে প্রেস্টিজিয়াস ফাইট
এই অবস্থায় ভোটের ময়দানে সে রাজ্যের বিখ্যাত অভিনেতাদের এবার প্রচারের ময়দানে নামাতে চাইছে বিজেপি নেতৃত্ব। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে কর্নাটক বিজেপির কাছে প্রেস্টিজিয়াস ফাইট। কিন্তু কোথাও একটা বিজেপির মধ্যেও ভয় কাজ করছে। আর সেখানে দাঁড়িয়ে অভিনেতা-অভিনেত্রীদের জনপ্রিয়তাকেই কাজে লাগাতে চাইছে সে রাজ্যের বিজেপি নেতারা। মত রাজনৈতিকমহলের।

'কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নেই'
কিচ্ছা সুদীপের জনপ্রিয়তা অপরিসীম। কন্নড় ফিল্ম ছাড়াও হিন্দি বেল্টেও তাকে ভালোবাসেন এমন মানুষ আছেন। আর সেটাই বিজেপির মাস্টারস্ট্রোক হবে বলেই মনে করা হচ্ছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, অভিনেতা Kiccha Sudeep- বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনে প্রচার করবেন। তবে তাঁর সঙ্গে কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নেই বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র বিজেপি এবং আমাকে সমর্থন করতেই এসেছেন বলে জানিয়েছেন বাসবরাজ বোম্মাই।

মাথা ঘামাতে নারাজ বিরোধীরা
আগামী ১০ মে ভোট সে রাজ্যে। ক্রমশ চড়ছে পারদ। এই অবস্থায় কন্নড় সুপারস্টার Kiccha Sudeep-এর মতো অভিনেতা বিজেপির হয়ে প্রচারে নামলে বিজেপির অনেক সুবিধা হবে বলে জানিয়েছেন সে রাজ্যের এক মন্ত্রী। তবে বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ সে রাজ্যে বিরোধীরা। কংগ্রেসের দাবি, রাজ্যের মানুষ বদল চাইছে। বিজেপি কিছুই করেনি রাজ্যের মানুষের জন্যে। এই অবসস্থায় মানুষ কংগ্রেসের সঙ্গেই থাকবে বলে নিশ্চিত ওই নেতা।

প্রচারে নামছেন রাহুল গান্ধী
আগামী আট তারিখ থেকে প্রচারে নামবেন রাহুল গান্ধী। কর্নাটক বিধানসভা নির্বাচনে একেবারে কোমর বেঁধে নামছেন তিনি। মোদী পদবী বিতর্ক যে জায়গা থেকে শুরু হয়েছে সেখানেই সেখান থেকেই প্রচারে নামবেন রাহুল












Click it and Unblock the Notifications