Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bharat Jodo Yatra: ভারত জোড়ো যাত্রায় যোগ দিতে চলেছেন অভিনেতা কমল হাসান! হাঁটবেন রাহুলে পাশে

অভিনেতা কমল হাসানও এবার ভারত জোড়ো যাত্রায় যোগ দিতে চলেছেন। ২৪ ডিসেম্বর তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় অংশ নেবেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ওইদিনই ভারত জোড়ো যাত্রা দিল্

অভিনেতা কমল হাসানও এবার ভারত জোড়ো যাত্রায় যোগ দিতে চলেছেন। ২৪ ডিসেম্বর তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় অংশ নেবেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ওইদিনই ভারত জোড়ো যাত্রা দিল্লিতে প্রবেশ করবে।

আমন্ত্রণ জানিয়েছেন রাহুল

আমন্ত্রণ জানিয়েছেন রাহুল

কমল হাসানের দল মাক্কল নিধি মায়াম সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সুপারস্টার কমল হাসানকে ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে আহ্বান জানিয়েছেন। কংগ্রেসের তামিলনাড়ু ইউনিটের মাধ্যমে কমল হাসানকে আমন্ত্রণ জানানো হয় বলে জানা গিয়েছে। প্রসঙ্গত ভারত জোড়ো যাত্রা ২৪ ডিসেম্বর দিল্লিতে প্রবেশ করবে, রাজঘাটে গান্ধী সমাধিতে পা রাখবে। জানা গিয়েছে, কমল হাসান ফরিদাবাদ থেকে রাজঘাটে ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে পারেন। দিল্লিতে আটদিনের বিরতির পরে সেখান থেকে তা বিজেপি শাসিত উত্তর প্রদেশ এবং হরিয়ানায় প্রবেশ করবে। জম্মু ও কাশ্মীরে প্রবেশের আগে ভারত জোড়ো যাত্রা আগামী মাসে পঞ্জাবে প্রবেশ করবে।

৮ রাজ্যে ১০০ দিন পূর্ণ

৮ রাজ্যে ১০০ দিন পূর্ণ

গত শুক্রবার ভারত জোড়ো যাত্রা ১০০ দিন পূর্ণ করেছে। তামিলনাড়ু থেকে যাত্রা শুরুর পরে তা কেরল, কর্নাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান-সহ আট রাজ্য অতিক্রম করেছে। যাত্রার ১০০ দিন পূর্ণ করাকে স্মরণীয় করে রাখতে গায়ক সুনিধি চৌহানকে দিয়ে অনুষ্ঠানের আয়োজান করা হয়েছিল কংগ্রেসের তরফে।

যেসব বিখ্যাত ব্যক্তিরা ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন

যেসব বিখ্যাত ব্যক্তিরা ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন

বহু বিশিষ্ট ব্যক্তি ইতিমধ্যেই ভারত জোড়ো যাত্রায় অংশ গ্রহণ করেছেন। গত বুধবার এই যাত্রায় অংশ নেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর রঘুরাম রাজন। রাজস্থানের সোহাই মাঝোপুরে তিনি রাহুল গান্ধীর সঙ্গে যাত্রায় যোগ দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বিভিন্ন ভিডিওয় দেখা গিয়েছে, রঘুরাম রাজন এবং রাহুল গান্ধী দুজনে যাত্রা চলাকালীন আলোচনা করছেন।
এর আগে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে যাত্রায় অংশ নিয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। এছাড়াও অলিম্পিক পদকজয়ী বক্সার বিজেন্দর সিংও মধ্যপ্রদেশে ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছিলেন।

তামিলনাড়ুতে নতুন জোটের সম্ভাবনা

তামিলনাড়ুতে নতুন জোটের সম্ভাবনা

২০২১-এর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কমল হাসানের মাক্কল নিধি মায়াম অংশগ্রহণ করে পরাজিত হয়েছিল। তবে তিনি রাহুল গান্ধীর সঙ্গে হাত মেলানোর পরে তামিলনাড়ুতে ডিএমকের নেতৃত্বাধীন ফ্রন্টের সঙ্গে তাঁর দলের জোট হতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+