রাজনৈতিক দল আসছে, তবে আপাতত মোবাইল অ্যাপ কামাল হাসানের

দল গঠনের প্রথম ধাপ হিসেবে মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে। এমনটাই জানালেন তামিল সুপারস্টার কামাল হাসান। ৭ নভেম্বর নিজের ৬৩ তম জন্মদিনে এই অ্যাপের উদ্বোধন করবেন তিনি নিজেই।

দল গঠনের প্রথম ধাপ হিসেবে মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে। এমনটাই জানালেন তামিল সুপারস্টার কামাল হাসান। ৭ নভেম্বর নিজের ৬৩ তম জন্মদিনে এই অ্যাপের উদ্বোধন করবেন তিনি নিজেই।

 রাজনৈতিক দল আসছে, তবে আপাতত মোবাইল অ্যাপ কামাল হাসানের

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর জয়ললিতার মৃত্যুর পর থেকেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। গত বেশ কয়েক সপ্তাহ ধরেই তিনি ইঙ্গিত দিচ্ছিলেন রাজনৈতিক দল গড়ার। নিজের ফ্যান ক্লাবের ৩৯ তম বার্ষিকীতে জানালেন তিনি রাজনীতিতে ঢুকছেন। তবে সেই প্রক্রিয়া ধীরে চালানোর পক্ষপাতি তিনি। তার প্রথম ধাপ হিসেবে মোবাইল অ্যাপ চালু করতে চলেছেন তিনি।

সম্ভবত অরবিন্দ কেজরিওয়ালের আম-আদমি-পার্টির মতো পদ্ধতি তিনি চালু করতে চাইছেন। তার ফ্যানেরাই পার্টি ফান্ডে টাকা দেবেন। মোবাইল অ্যাপের মাধ্যমে সবকিছুর হিসেব রাখা হবে। স্বচ্ছ্বতা বজায় রাখতে শুধুমাত্র আমজনতার টাকায় দল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন কামাল হাসান। তবে আম আদমি পার্টির সঙ্গে যে তিনি যাচ্ছেন না তা আগেই স্পষ্ট করেছেন তিনি।

তবে ৭ নভেম্বর নিজের ৬৩ তম জন্মদিন কেক কেটে পালন করতে চান না। নালা কেটেই দিনটি পালন করতে চান। এক্ষেত্রে চেন্নাইয়ের বন্যার কথাও উল্লেখ করেছেন তিনি।

তবে 'হিন্দু-টেরর' নিয়ে বিতর্কে তাঁর নিজের অবস্থানেই অনড় থেকেছেন এই তামিল সুপারস্টার।

যাঁরা তামিলনাড়ুর জন্য কিছু করতে চান, তাঁদের হাত জোড় করে আমন্ত্রণ জানিয়েছেন কামাল হাসান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+