চলে গেলেন অভিনেতা ফারুখ শেখ, বলিউডে শোকের ছায়া

দুবাইতে সমস্ত আনুষ্ঠানিকতা সেরে তারপরই ফারুখ শেখের দেহ মুম্বইতে নিয়ে আসা হবে।
হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ফারুখ শেখ
মূল ধারার ছবির পাশাপাশি ভিন্ন ধারার ছবিতেও নিজের ছাপ ছেড়ে গিয়েছেন এই অভিনেতা। সত্যজিত রায়ের সতরঞ্জ কে খিলাড়ি ছাড়াও চসমে বদ্দুর ছবিতেও তাঁর অভিনয় দর্শকের মন কেড়েছিল। ১৯৭৩ সালে গরম হাওয়া ছবি দিয়ে পথ চলা শুরু হয়েছিল প্রতিভাবান এই অভিনেতার।
বর্তমানেও বেশ কিছু ছবিতে পার্শ্বচরিত্রে দেখা গিয়েছে ফারুখ শেখকে। ক্লাব ৬০ ছবিতে শেষবারের মতো তাঁর অভিনয় দেখতে পেয়েছেন দর্শকরা।
ফারুখ শেখের মৃত্যুতে শোকাহত গোটা বলিউড। সকাল থেকে টুইটারে একের পর এক টুইট। শুধু ভাল অভিনেতাই নয় ফারুখ শেখ একজন ভাল পাঠক ছিলেন। ভাল ভাল বই পড়ার নেশা ছিল তাঁর। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার ছিল এমনটাই জানিয়েছেন জাভেদ আখতার। টুইটারে শোকপ্রকাশ করেছেন অমিতাভ বচ্চন, দীপ্তি নাভাল,শেখার কপূর সহ চলচ্চিত্র ব্যাক্তিত্বরা।












Click it and Unblock the Notifications