প্রজাতন্ত্র দিবসে হিংসার ঘটনায় অভিযুক্ত অভিনেতা দীপ সিধুর পথ দুর্ঘটনায় মৃত্যু

গত বছরের জানুয়ারিতে রাজধানীতে প্রজাতন্ত্র দিবসের দিন হিংসার ঘটনায় অভিযুক্ত অভিনেতা দীপ সিধুর এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে কুণ্ডলী-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে। দিল্লির খুব কাছে এই এলাকাটি।

অভিনেতা দীপ সিধুর পথ দুর্ঘটনায় মৃত্যু

জানা গিয়েছে সাদা রঙের স্করপিও গাড়ি একটি ট্রাকের পেছনে গিয়ে সোজা ধাক্কা মারে। স্করপিও গাড়ির চালকের আসনে দিকটি দুরমুশ হয়ে গিয়েছে।

সিধু দিল্লি থেকে পাঞ্জাবের ভাতিন্ডা যাচ্ছিলেন। এদিন রাত সাড়ে ন'টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

গতবছরের ফেব্রুয়ারি মাসে দিল্লি পুলিশ অভিনেতা দীপ সিধুকে গ্রেপ্তার করে। প্রজাতন্ত্র দিবসে কৃষকদের যে ট্রাক্টর ব়্যালি হয়েছিল সেখানে হিংসার অভিযোগ ওঠে। এবং তারপর লালকেল্লায় আক্রমণ চালানো হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল দীপ সিধুর বিরুদ্ধে। কৃষকেরা নতুন কৃষি আইন নিয়ে প্রতিবাদ জানিয়েলেন। যা গত বছরের নভেম্বর মাসে তুলে নেওয়া হয়। সেখানেই প্ররোচনা ও ষড়যন্ত্রের অভিযোগ ওঠে সিধুর বিরুদ্ধে।

গত বছরের এপ্রিল মাসে সিধু জামিনে মুক্তি পান। তবে তারপর ফের একবার তাকে গ্রেফতার করা হয়। ফের তিনি জামিনে মুক্তি পান। লালকেল্লায় হিংসা ঘটনায় অন্যতম ষড়যন্ত্র হিসেবে দ্বীপ সিধুর নাম ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+