'রাম'কে পেলেন রাম ভক্তরা, দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েই মমতাকে জয় শ্রীরাম স্লোগান নিয়ে নিশানা অভিনেতার
'রাম'কে পেলেন রাম ভক্তরা, দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েই মমতাকে জয় শ্রীরাম স্লোগান নিয়ে নিশানা অভিনেতার
'রাম' প্রাপ্তি হল রাম ভক্তদের। বিজেপিতে যোগ দিলেন অভিনেতা অরুণ গোভিল। দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে বিজেপিতে যোগ দেন তিনি। দূরদর্শনে টেলি সিরিয়াল রামায়ণে রামের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল। বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তিনি। পদ্ম শিবিরের পতাকা হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অরুণ গোভিল। তিনি বলেছেন জয় শ্রীরামে আপত্তি কেন?

নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ অরুণ গোভিল। তিনি বলেছেন জয় শ্রীরাম স্লোগানে আপত্তি কেন। এতে খারাপ কিছু তো নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনীতির মান আরও উন্নত করেছেন বলে দাবি করেছেন। জয় শ্রীরাম স্লোগানের মধ্যে কোনও রাজনীতি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অকারণে এই নিয়ে বিরক্তি প্রকাশ করছেন বা রেগে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন অরুণ গোভিল।
অভিনেতার বিজেপিতে যোগদানে মানুষের ভাবাবেগকে ব্যবহার করে ভোট জয়েক কৌশল নিতে পারে বিজেপি এমনই মনে করছে রাজনৈতিক মহল। ৫ রাজ্যে অরুণ গোভিলকে সঙ্গে নিয়ে প্রচার করতে পারেন বিজেপি নেতারা। পর্দার রামকে চোখের সামনে দেখে অনেকেই আপ্লুত হয়ে উঠবেন। সেই ভাবাবেগকে কাজে লাগিয়ে ভোটবাক্সে ফায়দা তুলতে পারবে গেরুয়া শিবির এমনই মনে করা হচ্ছে। কারণ প্রথম দিনে বিজেপিতে যোগ দিয়েই জয় শ্রীরাম স্লোগান নিয়ে সরব হয়েছেন অভিনেতা।












Click it and Unblock the Notifications