সমাজকর্মী গৌতম নওলাখার সঙ্গে জঙ্গিদের যোগাযোগ! পুনে পুলিশ আরও কী জানিয়েছে
মাওবাদীদের সঙ্গে সমাজকর্মী গৌতম নওলাখার যোগ রয়েছে, এমন অভিযোগে মামলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
মাওবাদীদের সঙ্গে সমাজকর্মী গৌতম নওলাখার যোগ রয়েছে, এমন অভিযোগে মামলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবার পুনে পুলিশের দাবি, এই সমাজকর্মীর সঙ্গে শুধু মাওবাদীদেরই যোগ নেই, তাঁর সঙ্গে যুক্ত রয়েছে হিজবুল মুজাহিদ্দিনের কুখ্যাত জঙ্গিরাও।

পুনে পুলিশের এমন চাঞ্চল্যকর দাবি প্রকাশ্যে আসতেই ফের একবার সরগরম মহারাষ্ট্র। আদালতে পুনে পুলিশ জানিয়েছে, মাওবাদীদের যে গোষ্ঠীর সঙ্গে নওলাখার যোগ রয়েছে,সেই গোষ্ঠীর সঙ্গেই আবার জঙ্গিদেরও যোগ রয়েছে। উল্লেখ্য,বিচারপতি রঞ্জিত মোরে,ভারতী ডাংরির এমন দাবি শুনেও , নওলাখার গ্রেফতারি নিয়ে কোনও নির্দেশ দেননি। এদিকে , আদালতে পুনে পুলিশের তরফে জানানো হয়েছে হিজবুলের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার তথ্যও তাঁরা গৌতমনওলাখা সম্পর্কে পেয়েছেন।
শুধু জঙ্গিই নয়, কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গেও গৌতম নওলাখার যোগ রয়েছে বলে আদালতে দাবি করেন পুনে পুলিশের আইনজীবীরা। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সাইদ আলি শাহ গিলানী ও শাকিল বক্সির সঙ্গে গৌতম নওলাখার যোগাযোগ রয়েছে বলেও দাবি করা হয়।












Click it and Unblock the Notifications