ঋত্বিক-দ্রাবিড়দের সঙ্গে গাঁটছড়া অ্যাকশন কোভিড ১৯ টিমের! করোনা সচেতনা বাড়াতে নতুন উদ্যোগ

করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রয়োজন আরও বেশি করে পরীক্ষণ। আর এই বিষয়ে সচেতন করতেই এবার বলিউড তারকা ঋত্বিক রোশন, সাইফ আলি খান, প্রাক্তন ক্রিকেট লেজেন্ড রাহুল দ্রাবিড়দের সঙ্গে গাঁটছড়া বাঁধল কেন্দ্রের তৈরি অ্যাকশন কোভিড ১৯ টিম। মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতা বাড়াতে এক অলাভদায়ক ইনিসিয়েটিভ চালু করা হয়েছে।

'জাঁচ বাঁচায়ে জান'

'জাঁচ বাঁচায়ে জান'

'জাঁচ বাঁচায়ে জান' নামক এই প্রকল্পের বিষয়ে অ্যাকশন কোভিড ১৯ টিমের মুখপাত্র সুদীপ্ত সন্নিগ্রাহী বলেন, 'আমাদের মূল লক্ষ্য হল মানুষের মনে এই রোগ নিয়ে ভয় দূর করা। কোনও উপসর্গ দেখা দিলে যাতে তাঁরা সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে এই নিয়ে পরামর্শ করেন, তা বোঝানোই আমাদের মূল লক্ষ্য।'

সমাজের জন্য এটা খুবই কঠিন সময়

সমাজের জন্য এটা খুবই কঠিন সময়

তিনি আরও বলেন, 'সমাজের জন্য এটা খুবই কঠিন সময়। আমাদের এখন একত্রিত থেকে একে অপরকে সাহায্য করতে হবে। কোভিড ১৯ এর এই সংক্রমণ থেকে দেশকে বাঁচাতে সারা দেশকে এক হতে হবে। আর এর জন্য চাই প্রচুর করোনা ভাইরাসের পরীক্ষা। সেটা নিয়ে অবগত করতেই আণাদের এই প্রকল্প।'

কী বললেন সাইফ আলি খান?

কী বললেন সাইফ আলি খান?

এই প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে বলিউড তারকা সাইফ আলি খান বলেন, 'আমরা একটা খুব চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের এখন একত্রিত থেকে একে অপরকে সাহায্য করতে হবে। কোভিড ১৯ এর এই সংক্রমণ থেকে দেশকে বাঁচাতে সারা দেশকে এক হতে হবে। আমি সকল ভারতীয়কে আহ্বান করছি যাতে তারা করোনা ভাইরাস সম্রর্কে সচেতন হন, এবং উপসগ্র দেখা দিলেই যাতে তাঁরা পরীক্ষা করান। নিজেকে বাঁচান, দেশকে বাঁচান।'

কী বললেন ঋত্বিক রোশন

কী বললেন ঋত্বিক রোশন

ঋত্বিক রোশন এই বিষয়ে বলেন, 'যেকোনও যুদ্ধে জিততে গেলে আমাদের আগে শত্রু পক্ষকে চিহ্নিত করতে হবে। করোনাকে হারাতে গেলে আমাদের প্রথম পদক্ষেপ সেটার পরীক্ষা করানো। আমি সকল ভারতীয়কে আহ্বান করছি যাতে তারা করোনা ভাইরাস সম্রর্কে সচেতন হন, এবং উপসগ্র দেখা দিলেই যাতে তাঁরা পরীক্ষা করান। নিজেকে বাঁচান, দেশকে বাঁচান। এভাবেই আমরা দেশ থেকে করোনা ভাইরাস নির্মূল করতে পারব।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+