যুবকের চোখে অ্যাসিড ঢোকানো হল জোর করে, কোন ঘটনার জন্য এমন শাস্তি জানেন

জনতার প্রচণ্ড বিক্ষোভের মুখে পড়ে এবার দৃষ্টিশক্তি হারালেন এক যুবক। বিহারের পিরপরা চক এলাকার একটি রেস্তোরাঁর সামনে এক ট্র্যাক্টর ড্রাইভারকে ধরে তার চোখে জোর করে অ্যাসিড দিয়ে দেওয়া হয়।

জনতার প্রচণ্ড বিক্ষোভের মুখে পড়ে এবার দৃষ্টিশক্তি হারালেন এক যুবক। বিহারের পিরপরা চক এলাকার একটি রেস্তোরাঁর সামনে এক ট্র্যাক্টর ড্রাইভারকে ধরে তার চোখে জোর করে অ্যাসিড দিয়ে দেওয়া হয়। এই মর্মান্তিক ঘটনার জেরে মুহুর্তে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে ওই ব্য়ক্তি।

যুবকের চোখে অ্যাসিড ঢোকানো হল জোর করে, কোন ঘটনার জন্য এমন শাস্তি জানেন

ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, সে তার মালিকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। বহু দিন ধরেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। এক উচ্চবিত্ত চাষির খামারে এই যুবক ট্রাক্টর চালাত । আর সেই সময়েই চাষির স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় যুবকের। তখনই দুজনে একসঙ্গে পালিয়ে যায়। সেই সময়ে যুবকের নামে অভিযোগ দায়ের করে ওই চাষি। এরপর বাড়ি ফিরে আসে সে চাষির স্ত্রী।

এদিকে, ওই ট্রাক্টর চালক যুবক , মহিলার ভাইয়ের থেকে ফোন পান গতরাতে। ফোনে বলা হয়, ওই মহিলা আবারও ওই যুবকের সঙ্গেই থাকতে চান। এই শুনে ওই যুবক বাড়ি থেকে বেরিয়ে যেতেই , কিছুটা দূর যাওয়ার পর কয়েকজন লোক তাকে ধরে চোখে অ্যাসিড ইনজেক্ট করে দেয়।বর্তমানে যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+