উত্তরপ্রদেশে ধর্ষণের শিকার তরুণীর উপর অ্যাসিড হামলা চার যুবকের
উত্তরপ্রদেশে ধর্ষণের শিকার তরুণীর উপর অ্যাসিড হামলা চার যুবকের
এবার ধর্ষণের শিকার এক মহিলার উপর অ্যাসিড হামলার ঘটনা ঘটল উত্তরপপ্রদেশের মুজফরনগরে। সূত্রের খবর দীর্ঘদিন থেকেই তাকে আদালতে দায়ের হওয়া ধর্ষণের অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছল অভিযুক্তরা।

কিন্তু তাতেও হার মানেননি ওই নির্যাতিতা। তাই প্রতিশোধ নিতেই তার উপর এদিন অ্যাসিড হামলা চালানো হয়। যদিও মহিলার উপর অ্যাসিড ছোঁড়ার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চার অভিযুক্ত যুবক। শরীরের প্রায় ৩০ শতাংশ অঙ্গ পতঙ্গ পুড়ে যাওয়া অবস্থায় বর্তমানে ওই মহিলা মিরুটের একটি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
শাহপুর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক গির্জা শঙ্কর ত্রিপাঠি এই প্রসঙ্গে বলেন, “বুধবার রাতে চারজন পুরুষ ওই মহিলার ঘরে প্রবেশ করে তার উপরে অ্যাসিড হামলা চালায়। ওই চার ব্যাক্তির বিরুদ্ধে নির্যাতিতা মহিলার আদালতে দায়ের করা পূর্বের একটি ধর্ষণের অভিযোগ তুলতে অস্বীকার কারাতেই তার উপর এই হামলা চালানো হয়েছে।” বর্তমানে পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে এবং শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলেও জানান গির্জা শঙ্কর ত্রিপাঠি।
অন্যদিকে সূত্রের খবর, মহিলা পুলিশে যাওয়ার পরিবর্তে আদালতে অভিযোগ দায়ের করেছিলেন কারণ তিনি এর আগে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে পূর্বে ধর্ষণের কোনও প্রমাণ না পাওয়া যাওয়াতেই মামলাটি বন্ধ করে দেওয়া হয়েছিল ।












Click it and Unblock the Notifications