এবার গরুর উপরে অ্যাসিড হামলা যোগীর রাজ্যে
উত্তরপ্রদেশে ১৫টি গরুর উপরে অ্যাসিড হামলা হয়েছে।
যোগী আদিত্যনাথের বিজেপি শাসিত রাজ্যে এবার প্রশ্নের মুখে গো নিরাপত্তা। কয়েকদিন আগেই খবর এসেছিল এক বিজেপি নেতার গোশালায় প্রায় ২০০টি গরু অনাহারে মারা গিয়েছে। এবার সামনে এল আরও ভয়ঙ্কর ঘটনা। জানা গিয়েছে, উত্তরপ্রদেশে ১৫টি গরুর উপরে অ্যাসিড হামলা হয়েছে।
তাজমহল থেকে ৫ কিলোমিটার দূরে কারমানায় এই ঘটনা ঘটেছে। গরুর উপরে অ্যাসিড ছোড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলাকার একটি সংগঠন এই নিয়ে বিক্ষোভ শুরু করলে বিষয়টি সামনে এসেছে। গরুগুলি সারা গায়ে পোড়া অ্যাসিডের দাগ নিয়ে গ্রামে ঘুরছে বলে জানা গিয়েছে।

জেলাশাসকের তরফে পশু চিকিৎসকের একটি দল কারমানায় পাঠানো হয়েছে। পাশাপাশি একজন ম্যাজিস্ট্রেট ও এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ বাহিনীও পাঠানো হয়েছে। বজরং দলের তরফে এই ঘটনা নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে। তবে কারা এটা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ৪২৯ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। যে গরু সন্তানের জন্ম দিতে অক্ষম, বেছে বেছে সেগুলির গায়েই অ্যাসিড ছোড়া হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তদন্ত রিপোর্ট সামনে এলেই বাকীটা স্পষ্ট হবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications