Acid Attack: প্রশ্নের মুখে নারী সুরক্ষা! প্রকাশ্য রাস্তায় ছাত্রীর উপর অ্যাসিডে হামলা দুই যুবকের

ফের প্রশ্নের মুখে রাজধানীর দিল্লির বুকে মহিলা সুরক্ষা! প্রকাশ্যে এক ছাত্রীর উপর অ্যাসিড হামলার অভিযোগ। দুই যুবক হঠাত করেই বাইকে করে এই হামলা চালায় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি দ্বারকাতে ঘটে। বুধবার একেবারে সকাল ৯টা, ব্য

ফের প্রশ্নের মুখে রাজধানীর দিল্লির বুকে মহিলা সুরক্ষা! প্রকাশ্যে এক ছাত্রীর উপর অ্যাসিড হামলার অভিযোগ। দুই যুবক হঠাত করেই বাইকে করে এই হামলা চালায় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি দ্বারকাতে ঘটে। বুধবার একেবারে সকাল ৯টা, ব্যস্ত সময়ে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

প্রকাশ্য রাস্তায় ছাত্রীর উপর অ্যাসিডে হামলা দুই যুবকের

ঘটনার পরেই ওই ছাত্রীকে স্থানীয় সফরদরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছে যান দিল্লি পুলিশের আধিকারিকরা। কীভাবে এবং কেন এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও একজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলেও খবর।

জানা যাচ্ছে, ওই ছাত্রীর অবস্থা বেশ আশঙ্কাজনক। গোটা মুখেই অ্যাসিড ছড়িয়ে গিয়েছে। এমনকি চোখেও অ্যাসিডে ঢুকে যাওয়াতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে জানা যাচ্ছে। ভয়ঙ্কর সেই মুহূর্ত সিসিটিভিতে ধরা পড়েছে। আর তা ইতিমধ্যে সংবাদমাধ্যমের সামনে এসেছে। আর সেখানে দেখা যাচ্ছে, রাস্তার দু'পাশ দিয়ে হেঁটে যাচ্ছে দুই ছাত্রীর। হঠাত করেই একটি বাইক আসে। এবং তাঁদের সামনে ধীরে হয়ে যায়। আর তাঁদের দিকে তাকাতেই এক ছাত্রীকে লক্ষ্য করে অ্যাসিড হামলা করা হয় বলে দাবি।

শুধু তাই নয়, মুহূর্তে ওই ছাত্রীকে তাঁর মুখ চেপে ধরে শুয়ে পরে এবং ভয়ঙ্কর যন্ত্রণাতে কাতর অবস্থা হয়। অন্যদিকে ঘটনার পরেই ওই ছাত্রীর বাবা জানিয়েছে, তাঁর দুই মেয়ে। একজনের বয়স ১৭ এবং অন্যজনের ১৩। সকালে দুজনেই তাঁরা বের হয়। আর এরপরেই এই ঘটনা। মেয়ের অবস্থা দেখে রীতিমত ভেঙে পড়েছে গোটা পরিবার।

তবে কেউ তাঁকে উত্তক্ত করত কিনা নির্যাতিতার বাবার কাছে জানতে চান সাংবাদিকরা। এমন কোনও অভিযোগ তাঁর কাছে আসেনি বলে দাবি তাঁর। তবে ছোট বোনকে নিয়ে প্রত্যেকদিন সকালেই মেট্রো ধরে সে স্কুল যেত বলে দাবি বাবার। বিভিন্ন সময়ে তিনিও জেতেন বলে দাবি। কিন্ত্য আজ যে এমন ঘটনা ঘটে যাবে তা ভাবতেও পারেননি পরিবার।

অন্যদিকে ধৃত ওই যুবককেও জেরা শুরু হয়েছে। কেন এই ঘটনা তা জানার চেষ্টা করা হচ্ছে। কার্যত সাতসকালে দিল্লির বুকে এমন ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন সঠিক ভাবে নজরদারি নেই তা নিয়ে পশ্ন উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+