Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুসলমান যুবক হত্যায় চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের! হরিয়ানার মব লিঞ্চিং-কাণ্ডে নয়া মোড়

দুই যুবকের গুরুতর অবস্থা দেখেও পুলিশ তাদের নিয়ে চলে যেতে বলে। এবং এই ঘটনায় পুলিশ কোনও ব্যবস্থাও গ্রহণ করেনি। হরিয়ানার পুলিশ বকাঝকা করেই তাদের ছেড়ে দেয়।

হরিয়ানায় মুসলমান যুবক হত্যায় চাঞ্চল্যকর দাবি করে বসল খোদ অভিযুক্ত। ধৃত অভিযুক্তের বয়ানে সমনে এল একর নির্মল কাণ্ড। হরিয়ানার নুহতে লিঞ্চিং-কাণ্ড নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে উঠে পড়ল প্রশ্ন। জীবিত অবস্থায় গণপিটুনির স্বীকার দুই মুসলিম যুবককে থানায় নিয়ে যাওয়া হয়েছিল বলে স্বীকারোক্তি ধৃতের।

মুসলমান যুবক হত্যায় চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের! হরিয়ানার মব লিঞ্চিং-কাণ্ডে নয়া মোড়

রাজস্থানের দুই মুসলিম যুবকের উপর কয়েকদিন আগে হরিয়ানার গো-রক্ষকরা হামলা করে বলে অভিয়োগ। তাদের তারপর জীবিত অবস্থায় পুলিশের কাছে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ধৃত ব্যক্তি। তাকে জেরা করকে চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। রাজস্থান পুলিশ এই ঘটনায় হরিয়ানা পুলিশের দিকে তির ছুড়েছে।

রাজস্থান পুলিশ সূত্রে জানা গেছে, হরিয়ানার নুহতে বুধবার রাতে ২৫ বছর বয়সী নাসির এবং ৩৫ বছর বয়সী জুনায়েদ ওরফে জুনাকে গরু পাচার করার সন্দেহে আটক করা হয়। তারপর চারজনের একটি দল তাদের উপর হামলা চালায়। তাদেরকে বেধড়ক মারধর করা হয়। এই গণপিটুনিতে দুজনেই গুরুতর জখম হন।

এই ঘটনায় রিঙ্কু সাইনি নামে একজন ট্যাক্সি চালককে গ্রেফতার করা হয়। সে গো-রক্ষক দলের অন্যতম সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ করেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সে তদন্তকারীদের বলেছে যে, দুজনকে পিটিয়ে হরিয়ানার ফিরোজপুর ঝিরকার নিকটবর্তী থানায় নিয়ে যাওয়া হয়।

ধৃত রিঙ্কু জানায়, তারা চেয়েছিল হরিয়ানার পুলিশ জুনায়েদ এবং নাসিরকে গরু চোরাচালনের অভিযোগে গ্রেফতার করুক। কিন্তু দুই যুবকের গুরুতর অবস্থা দেখেও পুলিশ তাদের নিয়ে চলে যেতে বলে। এবং এই ঘটনায় পুলিশ কোনও ব্যবস্থাও গ্রহণ করেনি। হরিয়ানার পুলিশ বকাঝকা করেই তাদের ছেড়ে দেয়।

এর কিছুক্ষণ পর জুনায়েদ ও নাসির মারা যান। গো-রক্ষকদের দলটি তারপরে তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ করে মৃতদেহগুলি কী করবে জানতে চায়। অবশেষে তারা তাদের বোলেরো এসইউভি করে জোড়া মৃতদেহ নিয়ে ২০০ কিলোমিটার দূরে ভিওয়ানিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

বৃহস্পতিবার ভোরে গাড়িসহ উভয় মৃতদেহ পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সাইনি জানায়, তারা মনে করেছিল ঘটনাস্থল থেকে বহু দূরে চলে এসেছে তারা। সেখানে পুড়িয়ে দিলে মৃতদেহ এবং পোড়া গাড়িটির কেউ হদিশ পাবে না। কিন্তু শেষ রক্ষা হয়নি, বোলেরো গাড়িটির চেসিস নম্বর থেকে জুনায়েদ ও নাসিরকে শনাক্ত করা হয়।

রাজস্থান পুলিশ সূত্রে জানা গেছে, বজরং দলের মনু মানেসার প্রধান সন্দেহভাজনদের মধ্যে একজন। সে অপহরণে জড়িত না থাকলেও অপহরণকারীদের সাহায্য করেছিল। বাকি খুনিদের খোঁজে পুলিশ তল্লাশি চালা্চছে। সাইনি এবং মনু মানেসার ছাড়াও নিহতের পরিবার আরও তিনজনের নাম দিয়েছে। তারা হল অনিল, শ্রীকান্ত এবং লোকেশ সিংলা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+