এ যেন হিরোর এন্ট্রি, দিল্লি হিংসায় অভিযুক্ত প্যারোলে এসে এলাকায় ঢুকল এভাবে
এ যেন হিরোর এন্ট্রি, দিল্লি হিংসায় অভিযুক্ত প্যারোলে এসে এলাকায় ঢুকল এভাবে
উত্তর দিল্লির সাম্প্রদায়িক হিংসার ঘটনায় অভিযুক্ত শাহরুখ পাঠানকে চার ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয় তাঁর অসুস্থ বাবার সঙ্গে দেখা করার জন্য। শাহরুখ তার এলাকায় ঢুকতেই তাকে নায়কের মতো স্বাগত জানায় এলাকাবাসী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে দেখা গিয়েছে, শাহরুখ পাঠান দিল্লির উত্তর এলাকার রাস্তা দিয়ে হেঁটে আসছে, তার সঙ্গে রয়েছে কিছু পুলিশ এবং তার হয়ে প্রচুর মানুষ স্লোগান দিচ্ছে।

২০২০ সালে উত্তর–পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার ঘটনায় এক পুলিশ কর্মীর মাথায় বন্ধুক রেখে গ্রেফতার হয় শাহরুখ। তাকে প্যারোলে মুক্তি দেওয়ার কারণ হল তার ৬৫ বছরের বাবা খুবই অসুস্থ এবং তার সঙ্গে দেখা করতেই শাহরুখকে নিয়ে আসা হয়। অতিরিক্ত দায়রা বিচারক অমিতাভ রাওয়াত উল্লেখ করেছেন যে তিনি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে শাহরুখকে এই স্বস্তি দিচ্ছেন। তিনি আরও নির্দেশ দিয়েছেন যে পাঠানকে ২৩ মে চার ঘন্টার জন্য তার মা–বাবার বাড়িতে দেখা করার জন্য আনা হবে। বিচারক যোগ করেছেন যে প্যারোলটি কেবলমাত্র তার সঙ্গে বাবার দেখা করার জন্য ছিল। অসুস্থ মা–বাবা ছাড়া অন্য কেউ তার সঙ্গে দেখা করতে পারবে না।
#WATCH | Accused Shahrukh Pathan, who pointed a gun at a policeman during anti-CAA protests gets a welcome during 4-hour parole on his arrival at his residence on May 23. He got parole to meet his ailing father.
— ANI (@ANI) May 27, 2022
(The viral video has been confirmed by police) pic.twitter.com/Fc5HjuSdy2
২০২০ সালে সাম্প্রদায়িক হিংসার সময় জাফরানবাদ এলাকার ফুটেজে দেখা যায় যে শাহরুখ এক পুলিশ কর্মীর মাথায় পিস্তল তাক করে রয়েছে। এরপরই পুলিশ শাহরুখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। শাহরুখের বিরুদ্ধে রোহিত শুক্লা নামে একজন অভিযোগ দায়ের করে, যাকে পাঠান গুলি করেছিল বলে অভিযোগ ওঠে। রোহিত শুক্লা নিজেও সাম্প্রদায়িক হিংসার ঘটনার অংশ ছিলেন।












Click it and Unblock the Notifications