ইন্দিরা জমানায় এয়ার ইন্ডিয়ার বিমান হাইজ্যাকে অভিযুক্ত! পাকিস্তানে মৃত্যু আরেক মোস্ট ওয়ান্টেড জঙ্গির

পাকিস্তানে মৃত্যু হয়েছে দল খালসার প্রতিষ্ঠাতা তথা খালিস্তানি জঙ্গি গজিন্দার সিংয়ের। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকার সময় ১৯৮১ সালে জার্নাইল সিং ভিন্দ্রেনওয়ালেকে মুক্তির দাবিতে বিমান হাইজ্যাকে যুক্ত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, খালিস্তানি জঙ্গি গজিন্দার সিং হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিল। শিরোমনি গুরুদ্বরা প্রবন্ধক কমিটির তরফে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

gajinder singh

ভারতের নিরাপত্তা সংস্থাগুলি দীর্ঘদিন ধরেই গজিন্দার সিংকে খুঁজে বের করতে ব্যস্ত ছিল। প্রথমে সে জার্মানিতে পালিয়ে যায়। ভারতের আপত্তিতে জার্মানিতে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তারপরে গজিন্দার সিং চলে যায় পাকিস্তানে।

২০২১-এ সোশ্যাল মিডিয়ায় গজিন্দার সিংয়ের ছবি শেয়ার করা হয়েছিল। সেই পোস্টের পরে পাকিস্তানে তার উপস্থিতি নিশ্চিত করা হয়। সেই সময় জানা যয়, গজিন্দার সিং পাকিস্তানের পঞ্জাব প্রদেশের হাসল আবদালের গুরুদ্বার পঞ্জাব সাহেবে রয়েছে।

১৯৮১ সালে ২৯ সেপ্টেম্বর ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান ছিনতাইকারীদের অন্যতম ছিল এই গজিন্দার সিং। ভারত সরকার ২০২০ সালে গজিন্দার সিংকে মোস্ট ওয়ান্টেড জঙ্গির তালিকায় অন্তর্ভুক্ত করে। দিল্লি থেকে পঞ্জাবের অমৃতসরগামী বিমানকে লাহোরে নিয়ে যাওয়া হয়েছিল। অপহরণে যুক্ত জঙ্গিরে জার্নাইল সিং ভিন্দ্রেনওয়ালে ও চরমপন্থী অন্য শিখ নেতাদের মুক্তির পাশাপাশি ভারত সরকারের কাছে পাঁচলক্ষ মার্কিন ডলার দাবি করেছিল।

প্রকাশিত খবর অনুযায়ী, মৃত্যুর খবর পাওয়ার পরে ব্রিটেন থেকে তার মেয়ে বিক্রমজিৎ কৌর পাকিস্তানে গিয়ে চার জুলাই নানকানা সাহেবের শ্মশানে গজিন্দার সিংয়ের শেষকৃত্য সম্পন্ন করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+