উন্নাও নিয়ে তুমুল বিতর্কের পর অবশেষে বিজেপি বিধায়ক সেনগারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সিবিআইয়ের
উন্নাও গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল সিবিআই। শুক্রবার সকালে আটক করে জেরার পরে অবশেষে রাতে তাকে গ্রেফতার করা হল।
উন্নাও গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল সিবিআই। শুক্রবার সকালে আটক করে জেরার পরে অবশেষে রাতে তাকে গ্রেফতার করা হল।

সেনগারের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে কোনও প্রমাণ পায়নি বলে দাবি করেছিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। সঙ্গে এটাও জানিয়েছিল, প্রমাণ পেলেই সেনগারকে গ্রেফতার করা হবে।
এরপরে একদিকে কেন্দ্র সিবিআই তদন্তের আবেদনে সবুজ সঙ্কেত দেয়। অন্যদিকে এলাহাবাদ হাইকোর্ট পকসো আইনে মামলা করে সেনগারকে গ্রেফতারির নির্দেশ দেয়। তারপরই এদিন রাতে সেনগারকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে কাশ্মীরের কাঠুয়া গণধর্ষণ কাণ্ডে বেফাঁস মন্তব্য করা দুই বিজেপি বিধায়ক-মন্ত্রী এদিন সমালোচনার জেরে পদত্যাগ করেছেন। বিজেপি দলের তরফেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
দুই মন্ত্রী লাল সিং এবং চন্দ্রপ্রকাশ গঙ্গার অবশ্য দাবি, তাদের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তবে তা বলে অবশ্য বাঁচা যায়নি। দলের নির্দেশে দুই মন্ত্রী মেহবুবা মুফতির জোট সরকার থেকে পদত্যাগ করেছেন। বিজেপির তরফে পিডিপির সঙ্গে জোট ঠিক রয়েছে বলে বার্তা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে।












Click it and Unblock the Notifications