লখিমপুর খিরির ঘটনায় খোঁজ চলছে অভিযুক্ত আশিষ মিশ্রের, গ্রেফতার শীঘ্রই

লখিমপুর খিরির ঘটনায় খোঁজ চলছে অভিযুক্ত আশিষ মিশ্রের, গ্রেফতার শীঘ্রই

উত্তরপ্রদেশের লখিমপুর খিরির ঘটনাকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমশঃ চড়ছে। এ রাজ্যের আইজি লক্ষ্মী সিং জানিয়েছেন যে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিষ মিশ্রের খোঁজ করছে পুলিশ এবং লখিমপুর খিরির হিংসার ঘটনা নিয়ে তাঁকে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে।

খোঁজ চলছে আশিষ মিশ্রের

খোঁজ চলছে আশিষ মিশ্রের

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে লখনউ রেঞ্জের আইজি লক্ষ্মী সিং জানিয়েছেন যে আশিষ মিশ্রের খোঁজ চলছে, লখিমপুর খিরির এফআইআরে খতাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। আরও একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের হাতে এফআইআরের কপি এসেছে, যেখানে দাবি করা হয়েছে আশিষ মিশ্র লখিমপুর খিরির প্রতিবাদরত কৃষকদের ওপর গুলি চালিয়েছে এবং যে গাড়িটি কৃষকদের পিষে দিয়েছিল সেই গাড়িতেও উপস্থিত ছিলেন আশিষ মিশ্র।

কি বলা হয়েছে এফআইআরে

কি বলা হয়েছে এফআইআরে

এফআইআরে বলা হয়েছে, '‌ঘটনার দিন দুপুর ৩টের সময় আশিষ মিশ্র তাঁর সঙ্গে ১৫-২০ জন সশস্ত লোক, যাঁরা তিনটে অত্যন্ত গতিসম্পন্ন গাড়িতে ছিল, বাণবীরপুরে প্রতিবাদের জায়গায় পৌঁছায়। মনু মিশ্র তাঁর মহিন্দ্রা থারের বাঁদিকে বসে শূণ্যে গুলি চালায়, যার জন্য ভিড় ছত্রভঙ্গ হয়ে যায় এবং গাড়িটি সামনে এগিয়ে যায়।'‌ আইজি লক্ষ্মী সিং জানিয়েছেন যে আশিষ মিশ্রকে গ্রেফতার করার জন্য তাঁর খোঁজ চলছে। সিং বলেন, '‌যে ভিডিও ও তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েচে তা পরবর্তী প্রমাণের জন্য খতিয়ে দেখা হচ্ছে।'‌

আশিষ মিশ্রের বিবৃতি

আশিষ মিশ্রের বিবৃতি

এর আগে আশিষ মিশ্র বলেছিলেন, '‌বনওয়ারিপুরে ওইদিন সকাল ৯টা থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম। আমার বিরুদ্ধে সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমি বিভাগীয় তদন্তের জন্য দাবি করছি এবং দোষীদের অবশ্যই শাস্তি হবে।'

লখিমপুর খিরির ঘটনা

লখিমপুর খিরির ঘটনা

রবিবার কেন্দ্রীয় সরকারের তিন বিতর্কিত আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য কৃষকরা মহারাজা অগ্রসেন ইন্টার-কলেজের খেলার মাঠে জমায়েত হয়েছিলেন। কৃষকদের পরিকল্পনা ছিল, কলেজের একটি ইভেন্টে আসা উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য‌ ও কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে কালো পতাকা দেখাবেন। কথামতো কৃষকরা যখন প্রতিবাদ করতে শুরু করেন, সেই সময় আশিষ মিশ্রের গাড়ি অত্যন্ত দ্রুতবেগে কৃষকদের পিষে দিয়ে চলে যায়, ঘটনাস্থলে মৃত্যু হয় চারজন কৃষকের। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে হয়ে ওঠে লখিমপুর খিরি এবং আরও চার কৃষকের মৃত্যু হয়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+