আগামী মার্চের আগেই করোনা ভ্যাকসিনের দেখা পেতে পারে ভারতবাসী, জানাচ্ছে সিরাম ইন্সটিটিউট

আগামী মার্চের আগেই করোনা ভ্যাকসিনের দেখা পেতে পারে ভারতবাসী, জানাচ্ছে সিরাম ইন্সটিটিউট

গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই গোটা দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭৪ লক্ষের গণ্ডিও পার করেছে। অন্যদিকে ম-তের সংখ্যাও ছাড়িয়েছে ১ লক্ষ ১২ হাজারের গণ্ডি। এদিকে বর্তমানে গোটা বিশ্বজুড়ে প্রায় ২০০টি করোনা ভ্যাকসিনের উপর কাজ চললেও সর্বাধিক আশা যোগাচ্ছে ১০টি সম্ভাব্য করোনা টিকা। আর এরইমাঝে ভারতবাসীদের জন্য নতুন সুখবর শোনাল সিরাম ইন্সটিটিউট।

আগামী মার্চের আগেই করোনা ভ্যাকসিনের দেখা পেতে পারে ভারতবাসী, জানাচ্ছে সিরাম ইন্সটিটিউট

এদিকে গত বছরের ডিসেম্বরে চিনে প্রথম করোনা সংক্রমণের পর এখনও পর্যন্ত গোটা বিশ্বে ইতিমধ্যেই প্রায় ১১ লক্ষ মানুষ মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন। এদিকে করোনা ভ্যাকসিনের তৈরি ভারতে তৈরি তিনটি করোনা ভ্যাকসিন ভারত বায়োটেতকের কোভ্যাক্সিন, জাইডাস ক্যাডিলার করোনা ভ্যাকসিন ও সিরাম ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে তৈরি অক্সফোর্ড-অস্ট্রোজেনেকার কোভিশিল্ড সর্বাধিক আশা যোগাচ্ছে বলে খবর। এর মধ্যে ইতিমধ্যেই দুটি ভ্যাকসিনের অন্তিম পর্যায়ের ট্রায়ালের কাজও শুরু হয়েছে বলে খবর। একটি রয়েছে দ্বিতীয় পর্যায়ে।

এই সমস্ত কথা মাথায় রেখেই বর্তমানে পুণের বায়ো-ফার্মা সংস্থা সিরাম ইন্সটিটিউটের এক্সিকিউটিভ ডাইরেক্টর সুরেশ যাদব জানাচ্ছেন ২০২১ সালের মার্চের মধ্যেই কার্যকরী করোনা ভ্যাকিসনের দেখা পেতে পারে ভারত। এদিকে আগামী বছরের শুরুতেই ভারতীয়দের টিকাকরণের ব্যাপারে আশাবাদী কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধনও। একইসাথে ভারতের পাশাপাশি করোনাকালে অন্যান্য দেশের পাশে দাঁড়াতে আগামী বছরের শেষার্ধের মধ্যেই নূন্যতম ৩০ থেকে ৪০ কোটি ভ্যাকসিন ভারত একা হাতেই বানিয়ে ফেলবেন বলে জানান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+