বিজেপির আসন সংখ্যা কমলেও ২০২৪-এ মোদী সরকার! জনমত সমীক্ষায় কীসের ইঙ্গিত

২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি জিততে পারবে না বলে সম্প্রতি আওয়াজ তুলেছিলেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহার থেকেও বিজেপির সঙ্গ ছেড়ে নীতীশ কুমার জানিয়েছিলেন, ২০২৪-এ ফিরবে না মোদী সরকার।

২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি জিততে পারবে না বলে সম্প্রতি আওয়াজ তুলেছিলেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহার থেকেও বিজেপির সঙ্গ ছেড়ে নীতীশ কুমার জানিয়েছিলেন, ২০২৪-এ ফিরবে না মোদী সরকার। ইন্ডিয়া টুডের মুড ফর নেশন কিন্তু অন্য বার্তা দিচ্ছে। এই সমীক্ষা স্পষ্ট করেছে জন সমর্থন কমলেও বিজেপির নেতৃত্বেই সরকার আসছে দিল্লিতে।

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ফের

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ফের

ইন্ডিয়া টুডের সমীক্ষায় ধরা পড়েছে, শুধু বাংলায় নয় সর্বভারতীয় ক্ষেত্রেই বিজেপির জন সমর্থন কমছে। কিন্তু তা বলে দিল্লির সরকার গঠন আটকাবে না বিজেপির। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ এবারও সরকার গঠন করবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ফের সরকার গঠন হবে। টানা তৃতীয়বার দেশে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার তৈরি হবে।

আসনসংখ্যা প্রায় ৫০ কমবে এনডিএ-র

আসনসংখ্যা প্রায় ৫০ কমবে এনডিএ-র

ইন্ডিয়া টুডের সমীক্ষায় স্পষ্ট হয়েছে বিজেপির আসন সংখ্যা এবার কমতে পারে। বর্তমান রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে জনমতে উঠে এসেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র আসনসংখ্যা প্রায় ৫০ কমবে। তার ফলে অবশ্য এনডিএ সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্তি আটকাবে না। এনডিএ-ই ফের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতায় আসবে দেশে।

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ক'টি আসন পাবে

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ক'টি আসন পাবে

২০১৯-এ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেয়েছিল ৩৩৩টি আসন। বিজেপি একাই ৩০০ অতিক্রম করে গিয়েছিল। কিন্তু এবার তাঁদের আসন সংখ্যা বর্তমান রাজনৈতিক সমীকরণ অনুযায়ী কমে ৩০০-র নীচে নেমে যাবে। ইন্ডিয়া টুডের সমীক্ষা অনুযায়ী বিজডেপি জোটের আসন সংখ্যা দাঁড়াবে ২৮৬। তার উপরে ওঠা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সম্ভব নয়।

নরেন্দ্র মোদীর হ্যাটট্রিক আটকাবে না

নরেন্দ্র মোদীর হ্যাটট্রিক আটকাবে না

৫৪৩ আসনবিশিষ্ট ভারতের লোকসভায় ম্যাজিক ফিগার ২৭২টি। সেই নিরিখে বিজেপি জোট এবার ২৮৬টি আসন পাচ্ছে এই সমীক্ষা মোতাবেক। ফলে তাঁদের সরকার গঠন আটকাচ্ছে না। অর্থাৎ নরেন্দ্র মোদীর হ্যাটট্রিকে অন্তরায় হয়ে উঠতে পারছে না বিরোধীরা। কংগ্রেস-সহ সমস্ত বিরোধীরাই ফের ২০২৪-এ দেশের ক্ষমতার পট পরিবর্তন ঘটাতে।

কংগ্রেস বাড়বে, বিজেপিকে হারাতে পারবে না

কংগ্রেস বাড়বে, বিজেপিকে হারাতে পারবে না

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ যখন ম্যাজিক ফিগার পার করে যাচ্ছে, তখন কংগ্রেস পড়ে থাকছে অনেকটাই পিছনে। তবে এই সমীক্ষা জানিয়েছে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ তাদের আসন সংখ্যা বাড়াতে সমর্থ হবে এবার। কংগ্রেস জোট এবার ৫৫টি আসন বাড়িয়ে ১৪৬-এ পৌঁছবে। কিন্তু তা বিজেপি জোটকে ক্ষমতা থেকে সরানোর পক্ষে যথেষ্ট নয়।

অন্য আঞ্চলিক দলগুলির সম্ভাব্য আসন

অন্য আঞ্চলিক দলগুলির সম্ভাব্য আসন

সমীক্ষা অনুযায়ী অন্যান্য বিরোধীরা যাঁরা এই মুহূর্তে ইউপিএ বা এনডি কোনও জোটেই নেই, তাঁরা ১১১টি আসন পাবে। সম্প্রতি দুই রাজ্যে পালাবদলের পর এই সমীক্ষা রিপোর্ট তৈরি হয়েছে। মহারাষ্ট্র ও বিহারে বিজেপিতে ধস নামবে বলে মনে করছে সমীক্ষা। এই দুই রাজ্যে অন্তত ২০টি করে আসন কমবে এনডিএ-র। বাংলা, বিহার ও মহারাষ্ট্রেই ৫০টি আসন খোয়াবে বিজেপি।

তিন রাজ্যে যদি বিজেপি আসন খোয়ায়...

তিন রাজ্যে যদি বিজেপি আসন খোয়ায়...

পক্ষান্তরে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত, এই তিন রাজ্যে যদি বিজেপি আসন খোয়ায়, তবে কোনওভাবে তাদের সংখ্যা গরিষ্ঠতা মিলবে না। শুধু এই তিন রাজ্যে আসন খোয়াবে, আর উত্তরপ্রদেশ, গুজরাত বা মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, কর্নাটকে কোনও প্রভাব পড়বে না, তা হতে পারে না। দু-বছরে অনেকটাউ বদলে যাবে সমীকরণ।

বাংলার ফলে বিজেপি ও তৃণমূলের অবস্থান

বাংলার ফলে বিজেপি ও তৃণমূলের অবস্থান

ইন্ডিয়া টুডের 'মুড অফ নেশনে' জানা গিয়েছে, এখন ভোট হলে বাংলায় সিংহভাগ আসন জিতবে তৃণমূল কংগ্রেস। বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস একাই দখল করবে ৩৫টি আসন। বিজেপি ২০১৯-এ ১৮ থেকে এক ধাক্কায় নেমে ৭-এ পৌঁছে যাবে। তৃণমূল কংগ্রেস বাংলায় বিজেপির থেকে পাঁচ গুণ বেশি আসনে জয়যুক্ত হবে। তৃণমূল ১৩টি আসন বাড়াতে সক্ষম হচ্ছে আর বিজেপি ১১টি আসন হারাবে বলে মত সমীক্ষায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+