বিজেপির ক্লিনসুইপ উত্তরপ্রদেশে, আপ পাঞ্জাবে! বাকি তিন রাজ্যের আভাস পোল অফ পোলসে

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে বিজেপিই। উত্তরপ্রদেশ ক্ষমতায় ফিরতে চলেছে। তারা ক্লিনসুইপ করছে যোগী-রাজ্যে। সমাজবাদী পার্টি বিজেপিকে লড়াই দিলেও তারা বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জায়গায় আসছে না।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে বিজেপিই। উত্তরপ্রদেশ ক্ষমতায় ফিরতে চলেছে। তারা ক্লিনসুইপ করছে যোগী-রাজ্যে। সমাজবাদী পার্টি বিজেপিকে লড়াই দিলেও তারা বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জায়গায় আসছে না। তেমনই আপ এবার কংগ্রেসকে হারিয়ে পাঞ্জাবে ক্ষমতায় আসছে, পোলস অফ পোলসে সেই আভাস মিলেছে বাকি তিন রাজ্যে বৃহত্তম দল হতে চলেছে বিজেপিই

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ২০২২

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ২০২২

উত্তরপ্রদেশে মোট আসন ৪০৩টি। ম্যাজিক ফিগার ২০২। এবার বিজেপি গতবারের মতো তিন শতাধিক আসন দখল করতে না পারলেও ২৩১টি আসন নিয়ে তারাই ক্ষমতায় ফিরবে বলে আভাস। সমাজবাদী পার্টি লড়াইয়ে ফিরলেও বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসতে পারছে না। বিএসপিরও আগের জৌলুষ ফিরছে না, ফিরছে না কংগ্রেসের ঐতিহ্য।

পাঞ্জাব বিধানসভা নির্বাচন ২০২২

পাঞ্জাব বিধানসভা নির্বাচন ২০২২

পাঞ্জাব বিধানসভায় মোট আসন ১১৭টি। ম্যাজিক ফিগার ৫৯। এবার আম আদমি পার্টি কংগ্রেসকে হারিয়ে এই রাজ্যে ক্ষমতা দখল করতে চলেছে। পোল অফ পোলসের পূর্বাভাস আম আদমি পার্টি ৬৭টি আসন নিয়ে পাঞ্জাবের কুর্সিতে বসতে চলেছে। কংগ্রেস ম্যাজিক ফিগার থেকে অনেক পিছনে থাকবে বলেই বুথ ফেরত সমীক্ষায় আভাস। শিরোমণি অকালি দল তৃতীয় স্থানে থাকবে। আর বিজেপি ও পাঞ্জাব লোকদলের জোট তেমন ফায়দা তুলতে পারবে না এবারের নির্বাচনে।

গোয়া বিধানসভা নির্বাচন ২০২২

গোয়া বিধানসভা নির্বাচন ২০২২

গোয়া বিধানসভায় মোট আসন ৪০টি। ম্যাজিক ফিগার ২১। এবারও গোয়া বিধানসভা ত্রিশঙ্কু হতে চলেছে। পোল অফ পোলসের পূর্বাভাস বিজেপি ১৬টি আসন নিয়ে এ রাজ্যে বৃহত্তম দল হতে চলেছে। ঘাড়ে নিঃশ্বাস ফেলবে কংগ্রেস। আম আদমি পার্টি এখানে বিশেষ প্রভাব ফেলতে না পারলেও তৃণমূল কিং-মেকার হতে পারে গোয়ায়। এবারও গোয়ায় খেলা ২০১৭-র মতো। ভোট-পরবর্তী লড়াইয়ে ঠিক হবে কার হাতে উঠবে ক্ষমতা।

মণিপুর বিধানসভা নির্বাচন ২০২২

মণিপুর বিধানসভা নির্বাচন ২০২২

মণিপুরে বিজেপি গোয়ার তুলনায় ভালো জায়গায় রয়েছে বলে আভাস পোল অফ পোলসের পূর্বাভাসে। মণিপুর বিধানসভায় মোট আসন ৬০টি। ম্যাজিক ফিগার ৩১। পোল অফ পোলসের পূর্বাভাস অনুয়ায়ী বিজেপি ৩০টি আসন নিয়ে ম্যাজিক ফিগারের মুখে থমকে যাবে। কংগ্রেস বেশ পিছনে পড়ে থাকবে বিজেপি। এবার এনপিপি বা এনপিএফ বা অন্যান্য কাউকে সঙ্গে নিয়ে বিজেপিই সরকার গড়তে চলেছে বলে আভাস পোল অফ পোলসের।

উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচন ২০২২

উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচন ২০২২

উত্তরাখণ্ডেও বিজেপিই এগিয়ে পোল অফ পোলসের পূর্বাভাসে। উত্তরাখণ্ড বিধানসভায় মোট আসন ৭০টি। ম্যাজিক ফিগার ৩৬। পোল অফ পোলসের পূর্বাভাস অনুয়ায়ী বিজেপি ৩৫টি আসন নিয়ে ম্যাজিক ফিগারের মুখে থমকে যাবে। কংগ্রেস ঠিক পিছনে থাকবে বিজেপির। একটু এদিক ওদিক হলেই উত্তরাখণ্ড হাতছাড়া হতে পারে বিজেপির। উল্লেখ্য, পাঁচ রাজ্যের চারটিতেই ক্ষমতায় ছিল বিজেপি। একটি কংগ্রেস। বিজেপি একটি নিশ্চিতভাবেই ধরে রাখছে সমীক্ষা অনুযায়ী। কংগ্রেসের হাতছাড়া হচ্ছে পাঁচের মধ্যে দখলে থাকা একটি মাত্র রাজ্য। আর বাকি তিন রাজ্য ত্রিশঙ্কু অবস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+