২০২৪-এও বিজেপি নেতৃত্বাধীন সরকার! নাকি কংগ্রেসের পালে হাওয়া, সমীক্ষায় আভাস

কর্নাটক নির্বাচনে কংগ্রেসের কাছে বিজেপি পর্যুদস্ত হওয়ার পর এনডিটিভি এক সমীক্ষার আয়োজন করেছিল। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে সেই সমীক্ষায় আভাস মিলেছে, রাহুল গান্ধীর জনপ্রিয়তা আগের তুলনায় বেড়েছে। কিন্তু নরেন্দ্র মোদী এগিয়েই রয়েছেন। তবে কি তৃতীয় মেয়াদে ফিরছেন মোদীই!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার নয় বছর পূর্ণ করেছে এ মাসেই। পরের বছরই লোকসভা নির্বাচন। তার আগে লোকনীতি-সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিজ ও এনডিটিভি বিশেষ 'পাবলিক ওপিনিয়ন' প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সবচেয়ে জনপ্রিয় নেতা।

২০২৪-এও বিজেপি নেতৃত্বাধীন সরকার! নাকি কংগ্রেসের পালে হাওয়া

দেশের শীর্ষ পদের জন্য মোদীকেই চাইছেন মানুষ। কর্নাটক নির্বাচনের বিজেপির ভরাডুবির পরও মোদীর জনপ্রিয়তা কমেনি। ১৯টি রাজ্যজুড়ে এই সমীক্ষা চালিয়ে সমীক্ষকরা সিদ্ধান্তে পৌঁছেছেন, ৪৩ শতাংশের অভিমত বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকারই আসতে চলেছে। অর্থাৎ তৃতীয় মেয়াদে জয়ী হতে চলেছেন নরেন্দ্র মোদীই।

তবে কংগ্রেস বা বিরোধীরা বিজেপি নেতৃত্বাধীন এনডিও সরকারকে টেক্কা দেওয়ার লড়াইয়ে খুব একটা পিছিয়ে নেই। এই সমীক্ষা অনুযায়ী এনডিএ সরকারের পক্ষে যেমন ৪৩ শতাংশের অভিমত রয়েছে, ৩৮ শতাংশ মনে করছে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে পারবে না বিজেপি।

আবার ৪০ শতাংশ মানুষ বলেছেন এখনই নির্বাচন হলে তাঁরা বিজেপিকে ভোট দেবেন। আর কংগ্রেসকে ভোট দেবেন ২৯ শতাংশ ভোটদাতা। এখানে তাৎপর্যপূর্ণভাবে ভোট বাড়বে কংগ্রেসের। বিজেপির ভোট শতাংশ ২ শতাংশ বেড়ে ৩৯ শতাংশ হবে। ২০১৯-এ তারা ৩৭ শতাংশ ভোট পেয়েছিল। কংগ্রেসের ভোট ১৯ শতাংশ থেকে বেড়ে ২৯ শতাংশ হবে।

২০২৪-এও বিজেপি নেতৃত্বাধীন সরকার! নাকি কংগ্রেসের পালে হাওয়া

আর নরেন্দ্র মোদীই প্রধানমন্ত্রীর জন্য তাঁদের প্রথম পছন্দ। ৪৩ শতাংশের সমর্থন তাঁর দিকে। আর এই সমীক্ষা অনুযায়ী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রাহুল গান্ধীকে বেছে নিয়েছে ২৭ শতাংশ মানুষ। যাঁরা ২০২৪ সালে প্রধানমন্ত্রী মোদীকে চ্যালেঞ্জ জানাতে পারেন, তাঁদের মধ্যে ৩৪ শতাংশ বলছেন রাহুল গান্ধী পক্ষে রায় দিয়েছেন।

মোদীর প্রতিদ্বন্দ্বী হিসেবে ১১ শতাংশ বলেছেন অরবিন্দ কেজরিওয়ালের নাম। অখিলেশ যাদবের নাম বলছে ৫ শতাংশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলছেন মাত্র ৪ শতাংশ মানুষ। সমীক্ষায় ৯ শতাংশ মানুষ বলেছেন, কেউ মোদীকে চ্যালেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ রাহুল গান্ধীই হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চ্যালেঞ্জার। অন্য কেউ সেই লড়াইয়ে নেই বা থাকতে পারছেন না এই সমীক্ষা অনুযায়ী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+