নিউজ এক্সের সমীক্ষায় উঠে এল ভিন্ন মত, ২০১৯-এর যুদ্ধ শেষে কাদের কত আসন, দেখুন একনজরে

২০১৯ লোকসভা নির্বাচনের শেষ। এবার ফলাফল বেরনোর অপেক্ষা। ভোট যুদ্ধ শেষ হতেই বুথ ফেরত সমীক্ষা সামনে আসছে। তেমনই এক সমীক্ষক সংস্থা নিউজ এক্সের ইঙ্গিত মোদীর পক্ষে নিষ্কণ্টক হচ্ছে না দিল্লির কুর্সি দখল।

২০১৯ লোকসভা নির্বাচনের শেষ। এবার ফলাফল বেরনোর অপেক্ষা। ভোট যুদ্ধ শেষ হতেই নানা সমীক্ষক সংস্থার বুথ ফেরত সমীক্ষা সামনে আসছে। তেমনই এক সমীক্ষক সংস্থা নিউজ এক্সের ইঙ্গিত মোদীর পক্ষে নিষ্কণ্টক হচ্ছে না দিল্লির কুর্সি দখল। এবার ত্রিশঙ্কু অবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে লোকসভায়। নিউজ এক্সের সমীক্ষায় এমন আভাস মিলেছে এবার।

নিউজ এক্সের আভাস

নিউজ এক্সের আভাস

নিউজ এক্সের সমীক্ষায় আভাস এবার ক্ষমতায় ফেরা কঠিন নরেন্দ্র মোদীর। কারণ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবার ক্ষমতায় আসতে গেলে নতুন করে জোট সঙ্গী খুঁজতে হবে। আড়াইশোর আগে থেমে যাবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। আর কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে দেড়শোরও বেশি আসন। অন্যান্যরাও থাকবেন কাছাকাছি।

কে কত আসন

কে কত আসন

নিউজ এক্সের বুথ ফেরত সমীক্ষায় এনডিএ পেতে পারে ২৪২ আসন। আর ইউপিএ পেতে পারে ১৬৫টি। অন্যান্যরা পেতে পারে ১৩৫টি আসন। অর্থাৎ এবার বিডেপির ক্ষমতায় ফেরা নিষ্কণ্টক হচ্ছে না। বিজেপিকে নতুন সঙ্গী জোগাড় করে তবেই ক্ষমতা দখল করতে হবে।

গতবারের ফল

গতবারের ফল

২০১৪-র নির্বাচনে এনডিএ পেয়েছিল ৩৩৪টি আসন। তার মধ্যে বিজেপি একাই জিতেছিল ২৮২টি আসনে। ইউপিএ পেয়েছিল মাত্র ৬০টি আসন। কংগ্রেস পেয়েছিল মাত্র ৪৪টি আসন। আর অন্যান্যরা পেয়েছিল ১৪৯ আসন।

গতবারের নিরিখে এক্সিট পোল

গতবারের নিরিখে এক্সিট পোল

গতবারের তুলনায় এনডিএর আসন সংখ্যা কমে ২৪৫-এ নেমে যাচ্ছে। তারা হারাচ্ছে ৮৯টি আসন। নিউজ এক্সের মতে, এনডিএ-র আসন যেমন কমছে, বাড়ছে ইউপিএ। ইউপিএ-র আসন বেড়ে হতে পারে প্রায় তিন গুন। ইউপিএ বাড়াতে পারে ১০৫টি আসন। অন্যান্যদের আসন সংখ্যা কমতে পারে ১৪টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+