Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Popular Global Leaders: সমীক্ষায় ফের সবার আগে! সবথেকে জনপ্রিয় বিশ্ব নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Popular Global Leaders: সারা বিশ্বে আবারও চমক। মর্নিং কনসাল্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল সার্ভেতে প্রধানমন্ত্রী মোদী বিশ্বের সব থেকে জনপ্রিয় নেতা। প্রধানমন্ত্রী মোদী সমীক্ষায় পেয়েছেন ৭৬ শতাংশ রেটিং, যা বিশ্বের যে কোনও নেতার থেকে বেশি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সুইৎজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বারসেট। যিনি প্রধানমন্ত্রী মোদীর থেকে ১২ শতাংশ নিচে।

এবিপি লাইভে প্রকাশিত খবর অনুযায়ী, তালিকায় সপ্তমস্থানে রয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ৪০ শতাংশ রেটিং পেয়েছেন। যা মার্চ থেকে তাঁর সর্বোচ্চ রেটিং। প্রধানমন্ত্রপী মোদীর অস্বীকৃতির রেটিংও বিশ্বের সর্বনিম্ন মাত্র ১৮ শতাংশ। যেখানে তালিকার শীর্ষ ১০ নেতার মধ্যে কানাডার জাস্টিন ট্রুডোর অস্বীকৃতির রেটিং সব থেকে মেশি ৫৮ শতাংশ। অস্বীকৃতির রেটিং হল সেই পরিসংখ্যান যেখানে সমীক্ষআয় অন্তর্ভুক্তরা নেতাদের প্রত্যাখ্যান বা অপছন্দ করেন।

Popular Global Leaders: নরেন্দ্র মোদী

উল্লেখ করা যেতে পারে মর্নিং কনসাল্ট একটি রাজনৈতিক গোয়েন্দা গবেষণা প্রতিষ্ঠান। তারা সারা বিশ্বের ২২ জন নেতার ওপরে একটি সমীক্ষা চালায়। এই সমীক্ষায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউ সিওক-ইউল এবং চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেত্র পাভেল রয়েছেন রেটিংয়ের সব থেকে নিচে মাত্র ২০ শতাংশে।

সাম্প্রতিক এই ধরনের সমীক্ষায় গত কয়েকবছর ধরে ধারাবাহিকভাবে এই তালিকার শীর্ষে রয়েছেন, প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি বিশ্বের অনেক দেশ সফর করেছেন। যেখানে তিনি বিশ্ব নেতা হিসেবে অনেক সম্মান পেয়েছেন।

সম্প্রতি শেষ হওয়া জি ২০ শীর্ষ সম্মেলনের পর প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। এই সম্মেলনে অংশ নিতে আসা বিশ্ব নেতারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ-সহ বিশ্বের অন্য সমস্যা নিয়ে যৌথ বিবৃতি দেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+