বিজেপিকে হারিয়ে বিজয়কেতন ওড়াবে কংগ্রেস! কর্নাটকের জনমত সমীক্ষার ফলাফল একনজরে

লোক পোল নামে এক সমীক্ষক সংস্থা সম্প্রতি জনমত সমীক্ষা রিপোর্ট সমনে এনেছে। তাদের জনমত সমীক্ষায় আভাস মিলেছে এবার কর্নাটকে পালাবদলের সম্ভাবনা প্রবল।

উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যের নির্বাচন সম্প্রতি শেষ হল। সেখানে বিজেপিরই জয়জয়কার সর্বত্র। কংগ্রেস কার্যত কোনো সাফল্যই পায়নি। এবার দক্ষিণের কর্নাটক রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করেছেন কংগ্রেস ও বিজেপি উভয়েই। এই রাজ্যের লড়াই মূলত ত্রিমুখী।

সম্প্রতি একের পর এক সমীক্ষা সংস্থা কর্নাটকে জনমত সমীক্ষা করছে। তেমনই লোক পোল নামে এক সমীক্ষক সংস্থা সম্প্রতি জনমত সমীক্ষা রিপোর্ট সমনে এনেছে। তাদের জনমত সমীক্ষায় আভাস মিলেছে এবার কর্নাটকে পালাবদলের সম্ভাবনা প্রবল। অর্থাৎ কর্নাটকে এবার বিজেপিকে সরিয়ে কংগ্রেস ফেরত আসতে চলেছে।

কর্নাটকে ২০২৮-র নির্বাচনে যে ফল হয়েছিল

কর্নাটকে ২০২৮-র নির্বাচনে যে ফল হয়েছিল

কর্নাটকের বিধানসভা নির্বাচনে গতবার বৃহত্তম দল হয়েছিল বিজেপি। তারা ১০৪টি আসনে জয় পেয়েছিল। কংগ্রেস জিতেছিল ৮০টি কেন্দ্রে। আর জেডিএস জয়ী হয়েছিল ৩৭টি বিধানসভা আসনে। অন্যান্যরা পেয়েছিল তিনটি আসন। এই অবস্থায় কারা গড়বে সরকার, তা নিয়ে শুরু হয়েছিল চাপানউোতের। শেষপর্যন্ত নানা টালবাহানার পর কংগ্রেস ও জেডিএস জোট সরকার গড়ে। পরবর্তী সময়ে সেই সরকার ফেলে বর্তমানে বিজেপির শাসন চলছে।

এবার কংগ্রেস জয়ী হবে কর্নাটকে! সমীক্ষা

এবার কংগ্রেস জয়ী হবে কর্নাটকে! সমীক্ষা

কিন্তু সমীক্ষক সংস্থা লোক পোলের মতে এবার কংগ্রেস জয়ী হবে কর্নাটকে। তারা এবার বিজেপিকে হারিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় আসবে বলে রিপোর্টে প্রকাশ। এককভাবেই তারা ক্ষমতায় আসতে সক্ষম হবে বলে জানিয়েছে এই সমীক্ষা। জেডিএসকেও প্রয়োজন হবে না কংগ্রেসের।

কংগ্রেস কত আসন পেতে পারে

কংগ্রেস কত আসন পেতে পারে

লোক পোলের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে পারে ১১৬ থেকে ১২২টি আসন। ২২৪ আসনবিশিষ্ট কর্নাটকে ম্যাজিক ফিগার ১১৩। অর্থার কোনো দলকে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে ১১৩টি আসন পাবে। এই সমীক্ষা বলছে কংগ্রেস ১১৬টি আসন পাবেই। তারা পেতে পারে ১২২টি আসনও। কংগ্রেস গতবার পেয়েছিল ৮০টি আসন। এবার তার দেড়গুণ আসন লাভ করতে পারে

বিজেপি কলতা আসন পেতে পারে

বিজেপি কলতা আসন পেতে পারে

সমীক্ষায় প্রকাশ বিজেপি এবার পেতে পারে ৭৭ থেকে ৮৩টি আসন। তারা এবার ম্যাজিক ফিগার থেকে অনেকটাই পিছনে রয়ে যাবে বলে আভাস সমীক্ষায়। গতবার তারা ম্যাজিক ফিগার না পেলেও একশো ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু এবার তারা ১০০-র গণ্ডি টপকাতে পারবে না বলেই মনে করছে লোক পোলের সমীক্ষা। থেমে যাবে আশির ঘরেই।

জেডিএস ও অন্যান্যদের সম্ভাব্য আসন সংখ্যা

জেডিএস ও অন্যান্যদের সম্ভাব্য আসন সংখ্যা

এই সমীক্ষা অনুযায়ী জেডিএস পেতে পারে ২১ থেকে ২৭টি আসন। গতবার তারা পেয়েছিল ৩৭টি আসন। এবার গতবারের থেকেও খারাপ ফল করবে জেডিএস। অন্তত ১০টি আসন কম পেতে পারে তারা। আরও কম হতে পারে তাদের আসন সংখ্যা। গতবার জোট সরকার গড়তে জেডিএসকে মুখ্যমন্ত্রী পদ উপহার দিয়েছিল কংগ্রেস। অন্যান্যরা এবার পেতে পারে ১ থেকে চারটি আসন।

কার দখলে কত শতাংশ ভোট

কার দখলে কত শতাংশ ভোট

সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে পারে ৩৯ থেকে ৪২ শতাংশ ভোট। আর বিজেপি পেতে পারে ৩৩ থেকে ৩৬ শতাংশ ভোট। জেডিএস ভোট পেতে পারে ১৫ থেকে ১৮ শতাংশ। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৬ থেকে ৯ শতাংশ ভোট। একইসঙ্গে প্রাক নির্বাচনী জনমত সমীক্ষায় কোন অঞ্চলে কোন দল কত আসন পাবে, তাও জানিয়েছে লোক পোল।

এবারের নির্বাচনের পাল্লা ভারী কংগ্রেসেরই

এবারের নির্বাচনের পাল্লা ভারী কংগ্রেসেরই

২ মাস ধরে এই সমীক্ষা চালিয়েছেন লোক পোল। কর্নাটকের ২২৪টি বিধানসভা কেন্দ্রে ঘুরে ঘুরে মোট ৪৫ হাজার স্যাম্পেল সংগ্রহ করেছে তারা। তার ভিত্তিতেই এই মেগা প্রাক নির্বাচনী জনমত সমীক্ষা রিপোর্ট তারা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে এবারের নির্বাচনের পাল্লা ভারী কংগ্রেসেরই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+