হরিয়ানার ভোটে জয়জয়কার হবে বিজেপির! কংগ্রেস পাবে কটি আসন, আভাস সি-ভোটারের

নির্বাচন কমিশন শনিবার মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। আর একমাস পরেই ভোট। এর মধ্যেই সমীক্ষায় উঠে এসেছে সম্ভাব্য ফল।

নির্বাচন কমিশন শনিবার মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। আর একমাস পরেই ভোট। এর মধ্যেই সমীক্ষায় উঠে এসেছে সম্ভাব্য ফল। মহারাষ্ট্রের মতো হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলেরও ইঙ্গিত দিয়েছে সি ভোটার ও এবিপি নিউজের সমীক্ষা। এই রাজ্যেও কংগ্রেসকে পর্যুদস্ত করে বিপুল আসনে জিতে ক্ষমতায় ফিরছে বিজেপি।

সি-ভোটারের সমীক্ষার ফল কোনদিকে

সি-ভোটারের সমীক্ষার ফল কোনদিকে

সি-ভোটারের সমীক্ষায় উঠে এসেছে হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি। ২০১৪ সালের থেকে ২০১৯-এ বিজেপি বিপুল আসনে জয়ী হবে বলে জানিয়ছে সি ভোটারের সমীক্ষা। পুনরায় গেরুয়া বাহিনী জয়ী হবে দুই তৃতীয়াংশেরও বেশি আসন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করবে বিজেপি, এমনই ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়।

কে পেতে পারে কটি আসন

কে পেতে পারে কটি আসন

সি-ভোটারের সমীক্ষা অনুযায়ী এবার হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপিরই জয়জয়কার হবে। ৯০টির মধ্যে বিজেপি পেতে পারে ৭৮টি আসন। আর কংগ্রেস জোট পেতে পারে মাত্র ৮টি আসন। অন্যান্য দল জিততে পারে ৪টি আসন।

ভোট শতাংশে কে কত

ভোট শতাংশে কে কত

সি-ভোটারের সমীক্ষায় উঠে এসেছে রাজ্যের ৪৬ শতাংশ মানুষ বিজেপির পক্ষে মতদান করেছে। তাঁরা চাইছেন ফের বিজেপি ক্ষমতায় ফিরে আসুক। মনোহরলাল খট্টরের পক্ষেই সওয়াল করেছেন হরিয়ানার সিংহভাগ মানুষ। কংগ্রেসের পক্ষে মত ব্যক্ত করেছেন মাত্র ২২ শতাংশ মানুষ। ফলে এ রাজ্যে বিজেপির ক্ষমতায় ফেরা স্রেফ সময়ের অপেক্ষা।

গতবারের নির্বাচনের ফল

গতবারের নির্বাচনের ফল

হরিয়ানার ৯০ আসনবিশিষ্ট বিধানসভায় ২০১৪ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ৪৭টি আসন। কংগ্রেস মাত্র ১৫টি আসনে জিততে সমর্থ হয়েছিল। ১৯টি আসনে জয়ী হয়েছিল আইএনএলডি। কংগ্রেসের ফল এবার আরও খারাপ হবে বলে ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+