রাহুলে সন্তুষ্ট নয় ভোটমুখী পাঁচ রাজ্যের মানুষ, সমীক্ষা রিপোর্টে অশনি সংকেত কংগ্রেসে

রাহুলে সন্তুষ্ট নয় ভোটমুখী পাঁচ রাজ্যের মানুষ, সমীক্ষা রিপোর্টে অশনি সংকেত কংগ্রেসে

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে খারাপ খবর কংগ্রেসের জন্য। ২০২৪-এর লোকসভা নির্বাচনেও কংগ্রেসকে স্বস্তি দেবে না সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষা রিপোর্ট। ভোটমুখী পাঁচ রাজ্যে চালানো হয়েছিল এই সমীক্ষা। সেখানে কংগ্রেসের প্রধান মুখ রাহুল গান্ধীকে নিয়ে যে মত প্রকাশ করেছে জনতা, তা-ই অস্বস্তি বাড়য়ে তুলেছে কংগ্রেসের।

পাঁচ রাজ্যের সমীক্ষা রিপোর্টে রাহুলের অবস্থান

পাঁচ রাজ্যের সমীক্ষা রিপোর্টে রাহুলের অবস্থান

২০২২-এর শুরুতেই নির্বাচন হতে চলেছে পাঁচটি রাজ্যে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া ও মণিপুর। এই পাঁচ রাজ্যের সমীক্ষা রিপোর্টে ৪০ শতাংশের বেশি মানুষ জানাচ্ছেন, কংগ্রেসের প্রাক্তন সভাপতি সাংসদ রাহুল গান্ধীর কাজে তাঁরা একেবারেই সন্তুষ্ট নন। তাঁরা যে আশা করেছিলেন, তা রাহুল গান্ধীর কাছ থেকে পাননি।

রাহুলের পক্ষে মত কতজনের, কতজন বিপক্ষে

রাহুলের পক্ষে মত কতজনের, কতজন বিপক্ষে

ভোটের মুখে কংগ্রেস শিবিরে অস্বস্তি বাড়িয়ে এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষার ফল অনুযায়ী রাহুল গান্ধীকে নিয়ে নেতিবাচক মত প্রকাশ করেছেন ৪০.৫ শতাংশ মানুষ। তাঁরা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাজের ধরনে তাঁরা সন্তুষ্ট নন। এছাড়া কংগ্রেস নেতার পক্ষে মত দিয়েছেন ১৮.৫ শতাংশ মানুষ।

ভোটমুখী পাঁচ রাজ্যের ৬৯০টি কেন্দ্রের সমীক্ষায় রাহুল

ভোটমুখী পাঁচ রাজ্যের ৬৯০টি কেন্দ্রের সমীক্ষায় রাহুল

সমীক্ষায় প্রকাশ, ১৮.৫ শতাংশ রাহুলের কাছে সন্তুষ্ট, ২০.২ শতাংশ কিছুটা সন্তুষ্ট। ২১ শতাংশ বলছে তাঁরা কোনও মন্তব্য করতে চান না। আর ৪০.৫ শতাংশ অসন্তুষ্ট রাহুল গান্ধীর কাজে। এই সমীক্ষা রিপোর্ট কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। ভোটমুখী পাঁচ রাজ্যের ৬৯০টি কেন্দ্রে ৯৮ হাজার ১২১ জন মানুষের সঙ্গে কথা বলে এই রিপোর্ট তৈরি করেছে সমীক্ষক সংস্থা।

কংগ্রেসের চিন্তা সবথেকে বাড়িয়েছে পঞ্জাব

কংগ্রেসের চিন্তা সবথেকে বাড়িয়েছে পঞ্জাব

কংগ্রেসের চিন্তা সবথেকে বাড়িয়েছে পঞ্জাবের সমীক্ষার ফল। যে পাঁচটি রাজ্যে আসন্ন ভোট, তার মধ্যে একমাত্র পঞ্জাবেই কংগ্রেস ক্ষমতায়। কংগ্রেস সরকার থাকা সত্ত্বেও এই রাজ্যে ৫৩.১ শতাংশ মানুষ রাহুর গান্ধীর কাছে অসন্তোষ প্রকাশ করেছেন। পক্ষ মত দিয়েছেন মাত্র ৬.৭ শতাংশ। রাহুলের পক্ষ সবথেকে বেশি মত পড়েছে উত্তরাখণ্ডে। ৫৪.১ শতাংশ মানুষ রাহুলের বিপক্ষে বলেছেন।

সাফল্যের সরণিতে ফিরতে পারবে কংগ্রেস!

সাফল্যের সরণিতে ফিরতে পারবে কংগ্রেস!

এছাড়া উত্তরপ্রদশে ৪৬.২ শতাংশ মানুষ রাহুলের কাজে সন্তুষ্ট নন। মণিপুরে ২৭.৪ শতাংশ এবং গোয়ায় ১৬.১ শতাংশ মানুষ রাহুলের কাজে অসন্তোষ প্রকাশ করেন। পাঁচ রাজ্যে ভোটের আগে এই পরিসংখ্যান নিশ্চিভাবেই কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে দেবে। এখন দেখার কংগ্রেস এই প্রতিকূলতা জয় করে কীভাবে আবার সাফল্যের সরণিতে ফিরতে পারে।

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষায় ৫ রাজ্য

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষায় ৫ রাজ্য

এবিপি নিউজ-সি ভোটার সম্প্রতি যে সমীক্ষা সামনে এনেছে, তাতে কংগ্রেসের পক্ষে দুশ্চিন্তারই। কারণ কংগ্রেস পঞ্জাবের ক্ষমতা ধরে রাখতে পারবে না বলে আভাস সমীক্ষায়। ত্রিশঙ্কু বিধানসভায় বৃহত্তম দল হবে আম আদমি পার্টি। তেমনই উত্তরাখণ্ডেও কংগ্রেস হারাতে পারবে না বিজেপিকে। গোয়াতেও কংগ্রেসের হারের বার্তা দিয়েছে সমীক্ষা। আর মণিপুর হবে ত্রিশঙ্কু। উত্তরপ্রদেশে আসন কমলেও জিতবে বিজেপি, এমনই আভাস মিলেছে সমীক্ষায়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+