ফের দুর্ঘটনা উত্তরপ্রদেশে! লরিতে ধাক্কা গাড়ির, দুই বাঙালি সহ চার ডাক্তারি পড়ুয়ার মৃত্যু
উত্তরপ্রদেশে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ফের গাড়ি দুর্ঘটনা। মৃত্যু হল দু'জন বাঙালি সহ চারজন ডাক্তারি পড়ুয়ার। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহাতে। পুলিশ সূত্রে মৃত চারজন ডাক্তারি পড়ুয়ার নাম জানা গিয়েছে। মৃত ওই পড়ুয়ারা ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস-এর পড়ুয়া ছিলেন।

ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ। উত্তরপ্রদেশের আমরোহায় রাজবপুর এলাকার আত্রাসির কাছে দিল্লি-লখনউ জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে একটি গাড়ির। জানা গিয়েছে, এই ঘটনায় চারজন ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছে। মৃত চার পড়ুয়ার মধ্যে দুজন পড়ুয়া বাঙালি ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চার ডাক্তারি পড়ুয়ার। চার বন্ধু গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে দুমড়েমুচড়ে যায় ওই গাড়িটি। সেখানেই মৃত্যু হয় ওই চার জনের।
জানা গিয়েছে, নিহত চারজনই ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস-এর পড়ুয়া। পুলিশ সূত্রে খবর, ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয় থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। খবরটি পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। বিকট আওয়াজ শুনে, পাশাপাশি লোকেরা ছুতে আসেন। পুলিশ সূত্রে নিহত ওই চার পড়ুয়ার নাম জানা গিয়েছে। মৃত চার পড়ুয়ার নাম অর্ণব চক্রবর্তী, আয়ুষ শর্মা, শ্রেষ্ঠ পাঞ্চোলি, সপ্তর্ষি দাস। পুলিশ তাদের আধার কার্ড দেখেই তাঁদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে। নিহতদের মধ্যে দু'জন বাঙালি। অর্ণব চক্রবর্তীর বাড়ি কলকাতায় ও সপ্তর্ষি দাসের বাড়ি ত্রিপুরায়।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পরে দেহগুলি গাড়ি থেকে বার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটির ভেতর থেকে অনেকগুলি মদের বোতল এবং চিপ্সের প্যাকেট পাওয়া গিয়েছে। সেই কারণে প্রাথমিক ভাবে ধরে নেওয়া হচ্ছে যে, ওই পড়ুয়ারা মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন। মৃতদের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications