Vande Bharat Train: রেল ট্র্যাক জুড়ে বড় বড় পাথর! বড়সড় দুর্ঘটনা এড়ালো বন্দে ভারত
Vande Bharat Train: বড়সড় দুর্ঘটনা এড়ালো বন্দে ভারত! উদয়পুর-জয়পুর রুটে বড় দুর্ঘটনা এড়ালো দেশের প্রথম সেমি বুলেট। জানা গিয়েছে, সোমবার সকালে উদয়পুর থেকে ট্রেনটি ছাড়ে। এরপর চিতোরগড় জেলার গ্যাংরার স্টেশনে ঢোকার সময় লাইনজুড়ে বড় পাথর পড়ে থাকতে দেখেন চালক। আর তা চোখে পড়ে যায় ড্রাইভারের।
আর তা দেখা মাত্র সঙ্গে সঙ্গে ব্রেক কষেন ওই ট্রেনের (Vande Bharat Train) চালক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কেন কীসের জন্যে লাইনের উপর পাথরগুলি সাজিয়ে রাখা হয়েছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। এর পিছনে নাশকতার কোনও উদ্দেশ্যে রয়েছে কিনাও তাও খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যা একেবারে চমকে যাওয়ার মতো। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রেললাইনের (Vande Bharat Train) উপর একেবারে লম্বা করে বড় বড় পাথর সাজিয়ে রাখা হয়েছে। আর তাতে ধাক্কা লাগলে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল। কিন্তু একেবারে লাইনের উপর ছড়িয়ে থাকা পাথর দেখা মাত্র জরুরি ব্রেক কষেন ট্রেন চালক। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর সামনে আসেনি। এমনকি ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও জানা যায়নি।
তবে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বন্দে ভারত ট্রেন (Vande Bharat Train) থেকে নেমে আসেন চালকরা। তারাই রেল ট্র্যাক থেকে পাথরগুলি সরানোর কাজে হাত লাগাচ্ছেন। আর তা সরিয়ে দীর্ঘক্ষণ পর ফের ওই লাইনে পরিষেবা শুরু হয় বলে জানা গিয়েছে। ঘটনার পরেই রেলের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। রেলের তরফে বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেই খবর।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর গোটা দেশজুড়ে ৯টি বন্দে ভারতের (Vande Bharat Train) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই তালিকায় ছিল উদয়পুর-জয়পুরের সেমি বুলেটটিও। মূলত রাজস্থানের পর্যটনকে ঢেলে সাজাতেই এই ট্রেন (Vande Bharat Train)। মঙ্গলবার ছাড়া সপ্তাহে ছয়দিনই পরিষেবা পাওয়া যায়। নির্ধারিত সকালে এই ট্রেনটি উদয়পুর থেকে ছাড়ে বিকেলে জয়পুরে পৌঁছায়। আর এর মধ্যেই এই ঘটনা। যা নিয়ে উদ্বেগে রেল।












Click it and Unblock the Notifications