চাহিদা আর যোগানে প্রবল ফারাক, আরও দামি হবে টিভি,ফ্রিজ, এসি মেশিন
চাহিদা আর যোগানে প্রবল ফারাক, আরও দামি হবে টিভি,ফ্রিজ, এসি মেশিন
গরম থেকে বাঁচতে এসি কেনার কথা ভাবছেন। পকেট আগে দেখে নিন। কারণ আর দামি হতে চলেছে টিভি-ফ্রিজ-এসির দাম। তার অন্যতম কারণ উৎপাদন সংকট। প্রচণ্ড গরমে যেভাবে এই তিনটি জিনিসের চাহিদা বাড়ছে তার তুলনায় উৎপাদন হচ্ছে না। চিন থেকে একাধিক জিনিসের আমদানি প্রায় বন্ধ হয়ে গিয়েছে।

িচনের সাংহাই বন্দরে আটকে রয়েছে একাধিক জিনিস। তার জেরে আমদানি সংকট তৈরি হয়েছে টিভি, ফ্রিজ, এসি মেশিনের। বড় স্মার্ট টিভির সাপ্লাই সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন কোডাক, থমসন সহ একাধিক কম্পানির স্মার্ট টিভির চাহিদা তুঙ্গে কিন্তু তার যোগান নেই বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা।
একই সঙ্গে ফ্রিজের দাম বাড়তে শুরু করেছে। গদরেজ অ্যাপ্লায়েন্সের ভাইস প্রেসিডেন্ট কমা নন্দী জানিয়েছেন, চিনের একাধিক বন্দরে আটকে রয়েছে কন্টেনার। তার জেরে ফ্রিেজর যোগান বন্ধ রয়েছে। সেকারণেই দাম বাড়তে শুরু করেছে ফ্রিজের। প্রবল গরমে এসির চাহিদা বাড়ছে। কিন্তু সেই তুলনায় যোগান নেই এসির দাম বাড়তে শুরু করেছে। এইগরমে সব জিনিসের দামই ১০ থেকে ২০ শতাংশ করে বেড়েছে।
ফের করোনা সংক্রমণ হানা দিয়েছে চিনে। সংক্রমণ হু হু করে বাড়ছে। বিশেষ করে বন্দর শহর সাংহাইয়ে করোনা সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে তার জেরেই একাধিক কাজ বন্ধ রয়েছে। প্রভাব পড়েছে রপ্তানি বািণজ্যেও। সেকারণে এসি,টিভি, ফ্রিজের চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। এই জিনিসগুলির দাম ১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা।
এদিকে আবার রেপোরেটে বৃদ্ধি হওয়ায় মুদ্রাস্ফীতি আরও বাড়বে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। তিনি জানিয়েছেন আরও দাম বাড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের। সবকিছুই মধ্যবিত্তের নাগাের বাইরে যেতে বসেছে।












Click it and Unblock the Notifications