হায়দরাবাদে নারায়ণ কলেজে তাণ্ডব এবিভিপি-র, দেখুন ভিডিও
হায়দরাবাদের নারায়ণগুড়ায় নারায়ণ জুনিয়র কলেজে হামলা চালানোর অভিযোগ উঠল অখিল ভারত বিদ্যার্থী পরিষদের বিরুদ্ধে।
হায়দরাবাদের নারায়ণগুড়ায় নারায়ণ জুনিয়র কলেজে হামলা চালানোর অভিযোগ উঠল অখিল ভারত বিদ্যার্থী পরিষদের বিরুদ্ধে। কলেজের ভিতরে ঢুকে সমস্তটা তছনছ করা হয়েছে। সেই ভিডিও এখন ভাইরাল।

হামলাকারীরা পুলিশের গাড়িতেও পাথর ছুঁড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা কলেজের ভিতরে ঢুকে তছনছ করে অভিযুক্তরা। তাদের অভিযোগ ছিল, কলেজের ম্যানেজার জয়সীমা রেড্ডি মহিলাদের উত্ত্যক্ত করেছে। যার ফলে তিনবছর আগে হায়াতনগরে এক মহিলা অধ্যক্ষা আত্মহত্যা করতে বাধ্য হন। সেই অভিযোগে কলেজে হামলা চালানো হয়েছে।
#WATCH ABVP workers vandalised property at Hyderabad's Narayana College,allege DGM of the college has been harassing women teachers (2 Nov) pic.twitter.com/HKp1ai5HDd
— ANI (@ANI) November 3, 2017
তেলেঙ্গানার এবিভিপির যৌথ সম্পাদক পি শ্রীহরি পরে জানিয়েছেন, অভিযুক্ত ম্যানেজার এহেন ঘৃণ্য কাজ করলেও আধিকারিকেরা সব দেখেও চুপ থেকেছেন। কলেজও বন্ধ করার হুমকি দিয়েছে এবিভিপি।
এদিকে ভাঙচুরের ঘটনায় নারায়ণগুড়া পুলিশ ফৌজদারী মামলা দায়ের করেছে। পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগও দায়ের হয়েছে।












Click it and Unblock the Notifications